হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বছরের যে তিন মাস কোনো কাজে হাত রাখেন না সাইফ-কারিনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন


মুম্বাই, ২৭ ফেব্রুয়ারি – ২০১২ সালে কারিনা কাপুরের সঙ্গে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাইফ আলি খান। বি টাউনে এ জুটি জনপ্রিয়তা পেয়েছেন ‘সাইফিনা’ হিসেবে।

সাইফের থেকে ১০ বছরের ছোট কারিনা। বিয়ের সময় থেকেই বয়সের ফারাক এবং ভিন্ন ধর্মে গাঁটছড়া বাঁধা নিয়ে নানা কটাক্ষ শুনতে হয় বলিউডের এই জুটিকে। তবুও বিয়ের প্রায় ১২ বছর পার করে দিয়েছেন তারা।

বর্তমানে দুই ছেলেকে নিয়ে তাদের সংসার। সন্তানদের নিয়ে ব্যস্ততা, নিজেদের ক্যারিয়ার সব দিক পাল্লা দিয়ে সামলাচ্ছেন এই দম্পতি। তবে বছরে তিন মাস তারা কাজের বাইরে থাকেন। সেই সময় কোনো কাজ রাখেন না নবাব ও তার বেগম।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

কারিনা এবং সাইফ—দুজনই অভিনয় জগতের মানুষ। ছবির শুটিং না থাকলেও সারা বছর নানা রকম ব্যস্ততা থাকেই। তবু তার মাঝে সময় করে শরীরচর্চা, কেনাকাটা, পরিবারের সঙ্গে সময় কাটানো—সব দিক বজায় রাখেন কারিনা। এর মধ্য থেকেই সময় করে প্রায়ই বাচ্চাদের নিয়ে ঘুরতেও যান।

বিয়ের এত বছর পরও তাদের দাম্পত্যের সমীকরণ অটুট। কিন্তু বছরে তিন মাসে হাতে কাজ রাখেন না তারা। এই সময়টা দুই ছেলেকে সময় দেন সাইফ-কারিনা।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘জুন থেকে আগস্ট আমার দুই ছেলের স্কুল ছুটি থাকে। এই সময়টায় আমরা ছেলেদের নিয়ে ঘুরতে যাই। গোটা সময়টা তাদের দিই।’

এমনিতেই প্রতি মুহূর্তে স্বামী-সন্তান নিয়ে জীবন উপভোগ করেন কারিনা। পরিবারকে সময় দিতে ভালবাসেন। এ প্রসঙ্গে কারিনা জানান, সপ্তাহের একটি দিন কোনো কাজ না রাখার চেষ্টা করেন সাইফও। তার কথায়, ‘পরিবারের সঙ্গে সময় কাটানোর থেকে ভাল আর কিছু হতে পারে না।’

আইএ/ ২৭ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

বছরের যে তিন মাস কোনো কাজে হাত রাখেন না সাইফ-কারিনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বছরের যে তিন মাস কোনো কাজে হাত রাখেন না সাইফ-কারিনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৭ ফেব্রুয়ারি – ২০১২ সালে কারিনা কাপুরের সঙ্গে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাইফ আলি খান। বি টাউনে এ জুটি জনপ্রিয়তা পেয়েছেন ‘সাইফিনা’ হিসেবে। সাইফের থেকে ১০ বছরের ছোট কারিনা। বিয়ের সময় থেকেই বয়সের ফারাক এবং ভিন্ন ধর্মে গাঁটছড়া বাঁধা নিয়ে নানা কটাক্ষ শুনতে হয় বলিউডের এই জুটিকে। তবুও বিয়ের প্রায় ১২ বছর পার করে দিয়েছেন তারা। বর্তমানে দুই ছেলেকে নিয়ে তাদের সংসার। সন্তানদের নিয়ে ব্যস্ততা, নিজেদের ক্যারিয়ার সব দিক পাল্লা দিয়ে সামলাচ্ছেন এই দম্পতি। তবে বছরে তিন মাস তারা কাজের বাইরে থাকেন। সেই সময় কোনো কাজ রাখেন না নবাব ও তার বেগম। কারিনা এবং সাইফ—দুজনই অভিনয় জগতের মানুষ। ছবির শুটিং না থাকলেও সারা বছর নানা রকম ব্যস্ততা থাকেই। তবু তার মাঝে সময় করে শরীরচর্চা, কেনাকাটা, পরিবারের সঙ্গে সময় কাটানো—সব দিক বজায় রাখেন কারিনা। এর মধ্য থেকেই সময় করে প্রায়ই বাচ্চাদের নিয়ে ঘুরতেও যান। বিয়ের এত বছর পরও তাদের দাম্পত্যের সমীকরণ অটুট। কিন্তু বছরে তিন মাসে হাতে কাজ রাখেন না তারা। এই সময়টা দুই ছেলেকে সময় দেন সাইফ-কারিনা। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘জুন থেকে আগস্ট আমার দুই ছেলের স্কুল ছুটি থাকে। এই সময়টায় আমরা ছেলেদের নিয়ে ঘুরতে যাই। গোটা সময়টা তাদের দিই।’ এমনিতেই প্রতি মুহূর্তে স্বামী-সন্তান নিয়ে জীবন উপভোগ করেন কারিনা। পরিবারকে সময় দিতে ভালবাসেন। এ প্রসঙ্গে কারিনা জানান, সপ্তাহের একটি দিন কোনো কাজ না রাখার চেষ্টা করেন সাইফও। তার কথায়, ‘পরিবারের সঙ্গে সময় কাটানোর থেকে ভাল আর কিছু হতে পারে না।’ আইএ/ ২৭ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×