হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বেইলে রোডের অগ্নিসংযোগে জবি শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১ মার্চ ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন


ঢাকা, ০১ মার্চ – রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ওই শিক্ষার্থীর নাম মো. নুরুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের এমবিএর সান্ধ্যকালীন কোর্সে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮ সেশনের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডের পর নিহতদের লাশ ও দগ্ধদের নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে। এ সময় নুরুল ইসলামের মানিব্যাগে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড পাওয়া যায়।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড জাহাঙ্গীর হোসেন বলেন, আমি সকালে খবর পেয়ে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছি। যেহেতু সে আমাদের রেগুলার শিক্ষার্থী না, তাই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ কিছুটা কম।

তিনি বলেন, এ বিষয়ে বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা যথাসাধ্য নিহতের পরিবারের পাশে থাকব।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত বহুতল ভবনে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, গুরুতর দগ্ধ হয়েছেন অন্তত ২২ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল রাতে বেইলি রোডের যে ভবনে আগুন লেগেছে, সেটি সাততলা। ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের খাবারের দোকান রয়েছে। তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছাড়া ওপরের তলাগুলোতেও রয়েছে খাবারের দোকান। প্রতিদিন সন্ধ্যার পর থেকে খাবারের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় হয়। অনেকেই পরিবার নিয়ে সেখানে খেতে যান।

তিনতলায় ছিল কাপড়ের দোকান। বাকি সব ছিল রেস্টুরেন্ট। রেস্টুরেন্টগুলোতে ছিল গ্যাস সিলিন্ডার। যে কারণে আগুনের তীব্রতা ছড়িয়েছে ভয়াবহভাবে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০১ মার্চ ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::বেইলে রোডের অগ্নিসংযোগে জবি শিক্ষার্থীর মৃত্যু first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

বেইলে রোডের অগ্নিসংযোগে জবি শিক্ষার্থীর মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বেইলে রোডের অগ্নিসংযোগে জবি শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১ মার্চ ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০১ মার্চ – রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ওই শিক্ষার্থীর নাম মো. নুরুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের এমবিএর সান্ধ্যকালীন কোর্সে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮ সেশনের শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডের পর নিহতদের লাশ ও দগ্ধদের নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে। এ সময় নুরুল ইসলামের মানিব্যাগে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড পাওয়া যায়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড জাহাঙ্গীর হোসেন বলেন, আমি সকালে খবর পেয়ে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছি। যেহেতু সে আমাদের রেগুলার শিক্ষার্থী না, তাই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ কিছুটা কম। তিনি বলেন, এ বিষয়ে বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা যথাসাধ্য নিহতের পরিবারের পাশে থাকব। বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত বহুতল ভবনে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, গুরুতর দগ্ধ হয়েছেন অন্তত ২২ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল রাতে বেইলি রোডের যে ভবনে আগুন লেগেছে, সেটি সাততলা। ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের খাবারের দোকান রয়েছে। তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছাড়া ওপরের তলাগুলোতেও রয়েছে খাবারের দোকান। প্রতিদিন সন্ধ্যার পর থেকে খাবারের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় হয়। অনেকেই পরিবার নিয়ে সেখানে খেতে যান। তিনতলায় ছিল কাপড়ের দোকান। বাকি সব ছিল রেস্টুরেন্ট। রেস্টুরেন্টগুলোতে ছিল গ্যাস সিলিন্ডার। যে কারণে আগুনের তীব্রতা ছড়িয়েছে ভয়াবহভাবে। সূত্র: ঢাকা পোস্ট আইএ/ ০১ মার্চ ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::বেইলে রোডের অগ্নিসংযোগে জবি শিক্ষার্থীর মৃত্যু first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×