হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিলেটে পিকআপ ভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৬ মার্চ ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন


সিলেট, ০৬ মার্চ – সিলেটের জৈন্তাপুরে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মার্চ) রাত পৌনে ১০টার দিকে সিলেট-তামাবিল সড়কের জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার মোকামবাড়ী এলাকার আলাউদ্দিনের ছেলে শিহাব উদ্দিন (২২) ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা (১৯)। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মোকামবাড়ী এলাকার আব্দুল হান্নানের ছেলে পাবেল (১৯) ও মোকামপুঞ্জি এলাকার খট খাঁশিয়ার ছেলে আর্মি খাশিয়া (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে নলজুরীগামী পিকআপটি (ঢাকা মেট্রো-ন-১৫ ২৯৯৯) বেপোরয়া গতিতে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে পরপর দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

দুর্ঘটনার পর ফয়ছল রেজাকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, দুই মোটরসাইকেলে আরোহী ৬ জন ছিলেন। ঘটনাস্থলে একজন ও সিলেট নেওয়ার পর একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, পিকআপটি জব্দ করা হয়েছে। সিলেট-তামাবিল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৬ মার্চ ২০২৪

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সিলেটে পিকআপ ভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিলেটে পিকআপ ভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৬ মার্চ ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ০৬ মার্চ – সিলেটের জৈন্তাপুরে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মার্চ) রাত পৌনে ১০টার দিকে সিলেট-তামাবিল সড়কের জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মোকামবাড়ী এলাকার আলাউদ্দিনের ছেলে শিহাব উদ্দিন (২২) ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা (১৯)। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মোকামবাড়ী এলাকার আব্দুল হান্নানের ছেলে পাবেল (১৯) ও মোকামপুঞ্জি এলাকার খট খাঁশিয়ার ছেলে আর্মি খাশিয়া (১৭)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে নলজুরীগামী পিকআপটি (ঢাকা মেট্রো-ন-১৫ ২৯৯৯) বেপোরয়া গতিতে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে পরপর দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ফয়ছল রেজাকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, দুই মোটরসাইকেলে আরোহী ৬ জন ছিলেন। ঘটনাস্থলে একজন ও সিলেট নেওয়ার পর একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, পিকআপটি জব্দ করা হয়েছে। সিলেট-তামাবিল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সূত্র: জাগো নিউজআইএ/ ০৬ মার্চ ২০২৪

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×