কলকাতা, ০৬ মার্চ – টালিউডে চলছে এখন বিয়ের মৌসুম। গুঞ্জন উঠেছে লোকসভা ভোটের পরই চার হাত এক হচ্ছে অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্র কৌশানী মুখোপাধ্যায়ের। চলতি বছরের নভেম্বর মাসেই হতে যাচ্ছে শুভদৃষ্টি।
কিন্তু বনি কী বলছেন? স্থানীয় গণমাধ্যমে অভিনেতা জানান, এখনই এমন কিছু ঘটছে না। তিনি ও কৌশানী এখন কাজে ব্যস্ত। হাতের কাজগুলো একটু কমে এলে ভাবনাচিন্তা করা যেতে পারে।
বনির বলেন, ২০২৫ সালের আগে কোনোভাবেই নয়। আর সেই আয়োজন অবশ্যই গ্র্যান্ড হবে। উৎসব বলা যেতে পারে। মেহেদি-গানের আয়োজন সমস্ত কিছুতে একেবারে ফিল্মি স্টাইলেই বিয়ে সারতে চাই।
আত্মসমর্পণ করতেই মিলল জামিন: আদালত থেকে স্বস্তির খবর পেলেন পরীমনি
২০১৫ সালে মুক্তি পায় রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারব না আমি ছাড়তে তোকে’। সেই সিনেমাতে জুটি বাঁধেন বনি ও কৌশানি। রুপালি পর্দার প্রেম অবশেষে বাস্তবেও পরিণত হয়। প্রেম নিয়ে কখনও লুকোছাপা করেননি এই তারকা যুগল।
আইএ/ ০৬ মার্চ ২০২৪





মন্তব্য করুন