হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার থেকে পল্টনে ইয়াবা এনে ধরা দুজন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫৬ পূর্বাহ্ন

কক্সবাজার থেকে পল্টনে ইয়াবা এনে ধরা দুজন
রাজধানীর পল্টন এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তাররা হলেন— পেঠান আলী ও মোহাম্মদ কামাল উদ্দীন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে নয়াপল্টন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পল্টন মডেল থানা পুলিশ।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া জানান, কিছু মাদক ব্যবসায়ী নয়াপল্টনের এপেক্স জুতার শো-রুমের সামনে ইয়াবা বিক্রির উদ্দেশে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় থানার একটি টিম।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় পেঠান আলী ও কামালকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

তিনি বলেন, গ্রেপ্তাররা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। সর্বশেষ ইয়াবার এ চালানটি খুচরা বিক্রির আগেই ধরা পড়ে। তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা দায়ের হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজার থেকে পল্টনে ইয়াবা এনে ধরা দুজন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার থেকে পল্টনে ইয়াবা এনে ধরা দুজন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫৬ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজার থেকে পল্টনে ইয়াবা এনে ধরা দুজন রাজধানীর পল্টন এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তাররা হলেন— পেঠান আলী ও মোহাম্মদ কামাল উদ্দীন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে নয়াপল্টন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পল্টন মডেল থানা পুলিশ। পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া জানান, কিছু মাদক ব্যবসায়ী নয়াপল্টনের এপেক্স জুতার শো-রুমের সামনে ইয়াবা বিক্রির উদ্দেশে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় পেঠান আলী ও কামালকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, গ্রেপ্তাররা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। সর্বশেষ ইয়াবার এ চালানটি খুচরা বিক্রির আগেই ধরা পড়ে। তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা দায়ের হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×