হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিয়ানমার সীমান্তে আবারও গোলাগুলির শব্দ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪, ১১:০৯ অপরাহ্ন

মিয়ানমারের অভ্যন্তরে গুলি ও বিস্ফোরণের শব্দে আবারও কেঁপে উঠলো সীমান্তের এপারে কক্সবাজারের টেকনাফ উপজেলা। মঙ্গলবার ২৬ মার্চ ভোরের দিকে গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন উপজেলার সীমান্তবর্তী সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন।

এর আগে, সীমান্তের ওপার থেকে থেমে থেমে গোলাগুলি ও মর্টার শেলের শব্দ শুনতে পান হোয়াইক্যং, শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দারা। খোঁজ নিয়ে জানা যায়, এবার মিয়ানমার থেকে সবচেয়ে বেশি গুলির শব্দ ভেসে আসে টেকনাফ সীমান্তের দক্ষিণ প্রান্তে।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য ফারিহা ইয়াসমিন বলেন, সেহরির পর থেকে মিয়ানমার থেকে আসা গুলির আওয়াজে ঘুমাতে পারিনি। সকাল পর্যন্ত থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দ ভেসে আসে। সকাল ৮টা পর্যন্ত শব্দ শুনতে পেয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, সেহরির সময় থেকে মিয়ানমার অভ্যন্তরে গুলি ও মর্টার শেলের আওয়াজ শুনতে পান ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষরা। বিকট শব্দে ঘুমাতে পারেননি কেউ। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের কারণে মানুষ যথেষ্ট আতঙ্কে রয়েছেন।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মিয়ানমার সীমান্তে আবারও গোলাগুলির শব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিয়ানমার সীমান্তে আবারও গোলাগুলির শব্দ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪, ১১:০৯ অপরাহ্ন
Print Image
মিয়ানমারের অভ্যন্তরে গুলি ও বিস্ফোরণের শব্দে আবারও কেঁপে উঠলো সীমান্তের এপারে কক্সবাজারের টেকনাফ উপজেলা। মঙ্গলবার ২৬ মার্চ ভোরের দিকে গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন উপজেলার সীমান্তবর্তী সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন। এর আগে, সীমান্তের ওপার থেকে থেমে থেমে গোলাগুলি ও মর্টার শেলের শব্দ শুনতে পান হোয়াইক্যং, শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দারা। খোঁজ নিয়ে জানা যায়, এবার মিয়ানমার থেকে সবচেয়ে বেশি গুলির শব্দ ভেসে আসে টেকনাফ সীমান্তের দক্ষিণ প্রান্তে। সাবরাং ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য ফারিহা ইয়াসমিন বলেন, সেহরির পর থেকে মিয়ানমার থেকে আসা গুলির আওয়াজে ঘুমাতে পারিনি। সকাল পর্যন্ত থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দ ভেসে আসে। সকাল ৮টা পর্যন্ত শব্দ শুনতে পেয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, সেহরির সময় থেকে মিয়ানমার অভ্যন্তরে গুলি ও মর্টার শেলের আওয়াজ শুনতে পান ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষরা। বিকট শব্দে ঘুমাতে পারেননি কেউ। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের কারণে মানুষ যথেষ্ট আতঙ্কে রয়েছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×