হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফ পাহাড়ে বন্যহাতির মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৩০ মার্চ ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় লেদা পাহাড়ি এলাকায় ৭০-৮০ বছর বয়সী একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। বন বিভাগ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে হাতিটির মৃত্যু হয়েছে। তবে তদন্ত করে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

শনিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা পাহাড়ে ওই হাতির মৃত্যু হয়।

টেকনাফ বনবিভাগের বিট কর্মকর্তা আবুল কালাম সরকার বলেন, বয়সের কারণে হাতির মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। এটির বয়স ৭৫ থেকে ৮০ বছর হতে পারে। মৃত হাতির পোস্টমর্টেম করার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

টেকনাফের হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য নুরুল হুদা জানান, ‘রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় একটি হাতির মৃত্যু হয়েছে। মাসখানেক আগে হাতিটি ওই এলাকায় অবস্থান করছিল বলে রোহিঙ্গারা বলাবলি করতে শুনেছি। আজকে হাতির মৃত্যুর খবরে বন বিভাগের লোকজন এসে হাতিটি উদ্ধারের কাজ চালিয়েছে।’

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফ পাহাড়ে বন্যহাতির মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফ পাহাড়ে বন্যহাতির মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ উপজেলায় লেদা পাহাড়ি এলাকায় ৭০-৮০ বছর বয়সী একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। বন বিভাগ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে হাতিটির মৃত্যু হয়েছে। তবে তদন্ত করে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। শনিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা পাহাড়ে ওই হাতির মৃত্যু হয়। টেকনাফ বনবিভাগের বিট কর্মকর্তা আবুল কালাম সরকার বলেন, বয়সের কারণে হাতির মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। এটির বয়স ৭৫ থেকে ৮০ বছর হতে পারে। মৃত হাতির পোস্টমর্টেম করার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। টেকনাফের হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য নুরুল হুদা জানান, ‘রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় একটি হাতির মৃত্যু হয়েছে। মাসখানেক আগে হাতিটি ওই এলাকায় অবস্থান করছিল বলে রোহিঙ্গারা বলাবলি করতে শুনেছি। আজকে হাতির মৃত্যুর খবরে বন বিভাগের লোকজন এসে হাতিটি উদ্ধারের কাজ চালিয়েছে।’

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×