হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারের ছিনতাইকারী চক্রের প্রধান সালমান আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৩০ মার্চ ২০২৪, ১১:২৫ অপরাহ্ন

কক্সবাজারের ছিনতাইকারী চক্রের প্রধান সালমান আটক
কক্সবাজার শহরের ছিনতাইকারী চক্রের প্রধান ‘সালমান ওরফে সালমান শাহ’কে আটক করেছে র‍্যাব। শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৩টার দিকে কক্সবাজার সদর থানাধীন টেকনাইফ্যাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

শনিবার (৩০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব -১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।

তিনি জানান, গেল ২৩ মার্চ দুই বন্ধু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে রুমালিয়ারছড়া পুলিশ ফাঁড়ির কাছাকাছি পৌঁছলে ছিনতাইকারীর প্রধান সালমান শাহ’সহ আরও অজ্ঞাতনামা ২/৩ জন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে সবকিছু কেড়ে নেয়।

আবু সালাম জানায়, সালমান শাহ এর নেতৃত্বে ছিনতাইকারী চক্রের অন্যান্য সদস্যরা রাতের আঁধারে শহরের বিভিন্ন অলি-গলিতে অবাধে ঘুরে বেড়ায় এবং সুবিধামত স্থান বা নির্জন এলাকায় কাউকে পেলে দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা ভয়ভীতি প্রদর্শন করে টাকা-পয়সা, মোবাইল, হাতঘড়ি ও স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় সামগ্রী কেড়ে নিয়ে নিঃস্ব করা হয়। কোন ব্যক্তি জিনিসপত্র দিতে অপারগতা প্রকাশ করলে তাকে ছুরি ও অস্ত্রের আঘাত করা হয়। এছাড়াও র‍্যাবের জিজ্ঞাসাবাদে তার আরও নানা প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের কথা উঠে আসে। সালমানের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় বিভিন্ন অপরাধে ৫টি মামলা রয়েছে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

র‍্যাব কর্মকর্তা আবু সালাম চৌধুরী আরও বলেন, আটককৃত ছিনতাইকারী সালমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে। পাশাপাশি এই চক্রের বাকি সদস্যদেরও আটক করা হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারের ছিনতাইকারী চক্রের প্রধান সালমান আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারের ছিনতাইকারী চক্রের প্রধান সালমান আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ ২০২৪, ১১:২৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের ছিনতাইকারী চক্রের প্রধান সালমান আটক কক্সবাজার শহরের ছিনতাইকারী চক্রের প্রধান ‘সালমান ওরফে সালমান শাহ’কে আটক করেছে র‍্যাব। শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৩টার দিকে কক্সবাজার সদর থানাধীন টেকনাইফ্যাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার (৩০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব -১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী। তিনি জানান, গেল ২৩ মার্চ দুই বন্ধু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে রুমালিয়ারছড়া পুলিশ ফাঁড়ির কাছাকাছি পৌঁছলে ছিনতাইকারীর প্রধান সালমান শাহ'সহ আরও অজ্ঞাতনামা ২/৩ জন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে সবকিছু কেড়ে নেয়। আবু সালাম জানায়, সালমান শাহ এর নেতৃত্বে ছিনতাইকারী চক্রের অন্যান্য সদস্যরা রাতের আঁধারে শহরের বিভিন্ন অলি-গলিতে অবাধে ঘুরে বেড়ায় এবং সুবিধামত স্থান বা নির্জন এলাকায় কাউকে পেলে দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা ভয়ভীতি প্রদর্শন করে টাকা-পয়সা, মোবাইল, হাতঘড়ি ও স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় সামগ্রী কেড়ে নিয়ে নিঃস্ব করা হয়। কোন ব্যক্তি জিনিসপত্র দিতে অপারগতা প্রকাশ করলে তাকে ছুরি ও অস্ত্রের আঘাত করা হয়। এছাড়াও র‍্যাবের জিজ্ঞাসাবাদে তার আরও নানা প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের কথা উঠে আসে। সালমানের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় বিভিন্ন অপরাধে ৫টি মামলা রয়েছে। র‍্যাব কর্মকর্তা আবু সালাম চৌধুরী আরও বলেন, আটককৃত ছিনতাইকারী সালমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে। পাশাপাশি এই চক্রের বাকি সদস্যদেরও আটক করা হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×