হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অবশেষে ফিরেছে টেকনাফের অপহৃত সেই স্কুল শিক্ষকসহ দুইজন

আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার)::

আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার)::

সোমবার, ১ এপ্রিল ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে অবশেষে ২ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে অপহরণকারীদের কাছ থেকে মুক্তি পেয়েছে রবিউল আলম নামের এক স্কুল শিক্ষকসহ দুইজন।

রবিবার (৩১ মার্চ) রাত আনুমানিক ১১ টার দিকে মুক্তিপণ দিয়ে তারা ঘরে ফিরেছে বলে জানায় রবিউল আলমের ভাই সাইফুল ইসলাম।

অপহৃত স্কুল শিক্ষক উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার ‘আলোর পাঠশালা’ নামক একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও অপরজন রোহিঙ্গা।

এ বিষয়ে অপহৃতের সাইফুল ইসলাম বলেন, শনিবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে আমার ভাইসহ অপরজন ইজিবাইকে (টমটম) করে বাড়িতে ফিরছিলেন। অপহরণকারীরা আমার ভাইকেসহ আরেকজনকে পাহাড়ে নিয়ে গিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায় করে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

তবে স্থানীয়রা বলেন, গেল শনিবার রাত ৮টার দিকে স্কুল শিক্ষক রবিউল আলমসহ এক রোহিঙ্গা ইজিবাইকে করে বাড়িতে ফেরার পথে অপহরণকারীরা গাড়িটি অবরুদ্ধ করে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ে নিয়ে গিয়ে ১২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

আলোর পাঠশালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষদের। চরম নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা। এভাবে তো চলতে পারেনা।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, অপহরণের বিষয়টি শুনেছি। কত টাকা দিয়ে ফিরে এসেছে তা জানিনা। তবে সাড়ে ১১টার দিকে অপহৃত রবিউল আলমের বাবার সাথে কথা হয়। তিনি বলেছিলেন ১ লক্ষ ৩০ হাজার, পরে নাকি ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিলো অপহরণকারীরা।

তবে এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, অপহৃতদের পরিবারের পক্ষ থেকে থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছিল। আমরা আমাদের অভিযানও অব্যাহত রেখেছিলাম।

উল্লেখ্য, গত শনিবার (৩০মার্চ) রাত আনুমানিক ৮ টার দিকে রবিউল আলম বাড়ি ফেরার সময় ইজিবাইকের গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে গহীন পাহাড় নিয়ে যায় অপহরণকারীরা। পরে তার স্ত্রীর কাছে মোবাইলফোনে ১২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অবশেষে ফিরেছে টেকনাফের অপহৃত সেই স্কুল শিক্ষকসহ দুইজন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অবশেষে ফিরেছে টেকনাফের অপহৃত সেই স্কুল শিক্ষকসহ দুইজন

প্রতিবেদক: আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):: | প্রকাশিত: সোমবার, ১ এপ্রিল ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে অবশেষে ২ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে অপহরণকারীদের কাছ থেকে মুক্তি পেয়েছে রবিউল আলম নামের এক স্কুল শিক্ষকসহ দুইজন। রবিবার (৩১ মার্চ) রাত আনুমানিক ১১ টার দিকে মুক্তিপণ দিয়ে তারা ঘরে ফিরেছে বলে জানায় রবিউল আলমের ভাই সাইফুল ইসলাম। অপহৃত স্কুল শিক্ষক উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার ‘আলোর পাঠশালা’ নামক একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও অপরজন রোহিঙ্গা। এ বিষয়ে অপহৃতের সাইফুল ইসলাম বলেন, শনিবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে আমার ভাইসহ অপরজন ইজিবাইকে (টমটম) করে বাড়িতে ফিরছিলেন। অপহরণকারীরা আমার ভাইকেসহ আরেকজনকে পাহাড়ে নিয়ে গিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায় করে। তবে স্থানীয়রা বলেন, গেল শনিবার রাত ৮টার দিকে স্কুল শিক্ষক রবিউল আলমসহ এক রোহিঙ্গা ইজিবাইকে করে বাড়িতে ফেরার পথে অপহরণকারীরা গাড়িটি অবরুদ্ধ করে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ে নিয়ে গিয়ে ১২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। আলোর পাঠশালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষদের। চরম নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা। এভাবে তো চলতে পারেনা। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, অপহরণের বিষয়টি শুনেছি। কত টাকা দিয়ে ফিরে এসেছে তা জানিনা। তবে সাড়ে ১১টার দিকে অপহৃত রবিউল আলমের বাবার সাথে কথা হয়। তিনি বলেছিলেন ১ লক্ষ ৩০ হাজার, পরে নাকি ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিলো অপহরণকারীরা। তবে এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, অপহৃতদের পরিবারের পক্ষ থেকে থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছিল। আমরা আমাদের অভিযানও অব্যাহত রেখেছিলাম। উল্লেখ্য, গত শনিবার (৩০মার্চ) রাত আনুমানিক ৮ টার দিকে রবিউল আলম বাড়ি ফেরার সময় ইজিবাইকের গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে গহীন পাহাড় নিয়ে যায় অপহরণকারীরা। পরে তার স্ত্রীর কাছে মোবাইলফোনে ১২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×