হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লিভারপুলের জয় ৬-০ গোলে!

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫২ পূর্বাহ্ন

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ম্যাচে লিডস ইউনাইটেডকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) অলরেডদের পরিকল্পিত আক্রমণের সামনে কোনো বাঁধা হয়ে দাঁড়াতেই পারেনি লিডস।

খেলার প্রথম মিনিট থেকেই একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যস্ত করে রাখে লিভারপুল। ২০ মিনিটের মধ্যে মোহাম্মদ সালাহর পেনাল্টি থেকে আসা জোড়া গোল ও জোয়েল মাটিপের গোলে ৩-০ তে এগিয়ে থেকে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে প্রথমার্ধ শেষ করে ক্লপ শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে খেলায় ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ বা পথ কিছুই পায়নি লিডস ইউনাইটেড।

৩-০ গোলে এগিয়ে থাকা লিভারপুলের হয়ে শেষ দিকে গিয়ে জোড়া গোল করেন সাদিও মানে। আর একেবারে শেষমুহূর্তে স্কোরলাইনে নিজের নাম লেখান ভার্জিল ফন ডাইক।

আরও পড়ুন

আইনশৃঙ্খলা রক্ষায় ৬৪ জেলায় বাড়তি পুলিশ ও গোয়েন্দা নজরদারির কড়া নির্দেশ আইজিপির

উল্লেখ্য, দুর্দান্ত এ জয়ে শিরোপা লড়াই আরও জমিয়ে তুলল ইয়ুর্গেন ক্লপের দল। দারুণ এ জয়ে টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান ৩ পয়েন্টে নামিয়ে আনলেন সালাহ-মানেরা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

লিভারপুলের জয় ৬-০ গোলে!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লিভারপুলের জয় ৬-০ গোলে!

প্রতিবেদক: ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫২ পূর্বাহ্ন
Print Image
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ম্যাচে লিডস ইউনাইটেডকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) অলরেডদের পরিকল্পিত আক্রমণের সামনে কোনো বাঁধা হয়ে দাঁড়াতেই পারেনি লিডস। খেলার প্রথম মিনিট থেকেই একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যস্ত করে রাখে লিভারপুল। ২০ মিনিটের মধ্যে মোহাম্মদ সালাহর পেনাল্টি থেকে আসা জোড়া গোল ও জোয়েল মাটিপের গোলে ৩-০ তে এগিয়ে থেকে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে প্রথমার্ধ শেষ করে ক্লপ শিষ্যরা। দ্বিতীয়ার্ধে খেলায় ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ বা পথ কিছুই পায়নি লিডস ইউনাইটেড। ৩-০ গোলে এগিয়ে থাকা লিভারপুলের হয়ে শেষ দিকে গিয়ে জোড়া গোল করেন সাদিও মানে। আর একেবারে শেষমুহূর্তে স্কোরলাইনে নিজের নাম লেখান ভার্জিল ফন ডাইক। উল্লেখ্য, দুর্দান্ত এ জয়ে শিরোপা লড়াই আরও জমিয়ে তুলল ইয়ুর্গেন ক্লপের দল। দারুণ এ জয়ে টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান ৩ পয়েন্টে নামিয়ে আনলেন সালাহ-মানেরা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×