হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় অস্ত্রসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘের দখলের প্রস্তুতিকালে ‘ডাকাত দলের’ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

এসময় ১টি দেশীয় তৈরি এলজি, ৪টি লম্বা একনালা বন্দুক, ৯৮ রাউন্ড তাজা কার্তুজ, ৩টি স্মার্ট ফোন ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুণতলী এলাকার কবির আহমদের ছেলে আকতার হোছাইন (৪২), মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের মিজ্জিরপাড়ার মৃত লস্কর আলীর ছেলে জয়নাল আবেদিন প্রকাশ হাতকাটা জয়নাল (৪২), কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের মৃত উজির আলীর ছেলে নুরুল হামিদ প্রকাশ খলিফা (৩৯), মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের নুনাছড়ি এলাকার আলী হোসেনের ছেলে নুরুল আমিন (৩৮)।

মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া মকবুলাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত ‍পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

অস্ত্রধারী একদল ডাকাত চিংড়ি ঘের ও লবণের মাঠ দখলের উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ নিয়ে ইলিশিয়া মকবুলাবাদ এলাকার একটি ঘরে অবস্থানের খবর পেয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে অস্ত্র ও গুলিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আকতার হোছাইনের নেতৃত্বে চিংড়ি ঘের ও লবণের মাঠ দখলের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। আকতারের বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যা, হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে ৩টি মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়। এছাড়া জয়নাল আবেদিন প্রকাশ হাতকাটা জয়নাল, আকতার হোছাইনের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যা, হত্যাচেষ্টা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ৬টি মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়। এব্যাপারে মামলা করে গ্রেপ্তারদের চকরিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় অস্ত্রসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় অস্ত্রসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘের দখলের প্রস্তুতিকালে ‘ডাকাত দলের’ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এসময় ১টি দেশীয় তৈরি এলজি, ৪টি লম্বা একনালা বন্দুক, ৯৮ রাউন্ড তাজা কার্তুজ, ৩টি স্মার্ট ফোন ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন, মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুণতলী এলাকার কবির আহমদের ছেলে আকতার হোছাইন (৪২), মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের মিজ্জিরপাড়ার মৃত লস্কর আলীর ছেলে জয়নাল আবেদিন প্রকাশ হাতকাটা জয়নাল (৪২), কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের মৃত উজির আলীর ছেলে নুরুল হামিদ প্রকাশ খলিফা (৩৯), মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের নুনাছড়ি এলাকার আলী হোসেনের ছেলে নুরুল আমিন (৩৮)। মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া মকবুলাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত ‍পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। অস্ত্রধারী একদল ডাকাত চিংড়ি ঘের ও লবণের মাঠ দখলের উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ নিয়ে ইলিশিয়া মকবুলাবাদ এলাকার একটি ঘরে অবস্থানের খবর পেয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে অস্ত্র ও গুলিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আকতার হোছাইনের নেতৃত্বে চিংড়ি ঘের ও লবণের মাঠ দখলের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। আকতারের বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যা, হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে ৩টি মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়। এছাড়া জয়নাল আবেদিন প্রকাশ হাতকাটা জয়নাল, আকতার হোছাইনের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যা, হত্যাচেষ্টা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ৬টি মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়। এব্যাপারে মামলা করে গ্রেপ্তারদের চকরিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×