কক্সবাজার সদর থানাধীন দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকা থেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী ফরিদুল আলমকে গ্রেপ্তার করেছে র্যাব। ফরিদুল আলম (৩৭) দক্ষিণ রুমালিয়ারছড়ার মৃত আব্দুল মালেকের ছেলে।
র্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ০৩ এপ্রিল রাতে দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ফরিদুল আলমকে গ্রেপ্তার করা হয়।
ফরিদুল আলমের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানার সিআর মামলা নং-৭৪৮/১৬, দায়রা মামলা নং-৮৫৪৮/১৭, প্রসেস নং ৭৫৯/২৩, তাং ৩০/০৮/২৩, এনআই এ্যাক্ট এর ১৩৮ ধারা মোতাবেক মামলা রয়েছে।
র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান,গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখবে র্যাব।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ




মন্তব্য করুন