হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সালিশি বৈঠকে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে উখিয়ায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

সোমবার, ৮ এপ্রিল ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়ায় শালিসি বৈঠকে নুরুল আলম ও মামুনের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসী দ্বারা জালিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী উপর হামলার ঘটনায় থানায় এজাহার দাখিলের ৩ দিন অতিবাহিত হলে ও অদৃশ্য কারণে মামলা রেকর্ড করা হয়নি।

এ ঘটনার প্রতিবাদে রবিবার (৭ মার্চ) বিকেল ৫ টায় ইনানী রয়েল টিউলিপ সংলগ্ন এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জালিয়াপালং ইউনিয়নের সকল জনপ্রতিনিধি ও সুশীল সমাজসহ সর্বস্তরের জনসাধারণ।

জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ছৈয়দ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জালিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, ৭নং ওয়ার্ডের মেম্বার শাহাবুদ্দিন, মাস্টার আব্দুল করিম শেখ, মা-নুরমহল রেস্তোরাঁর প্রোপ্রাইটর মো. বাবুল প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। আগামী ৪৮ ঘন্টার মধ্যে মামলা এন্ট্রি পূর্বক সন্ত্রাসীদের গ্রেফতার করা না বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন

কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প

প্রতিবাদ সভায় জালিয়া পালং ইউনিয়নের শত শত লোক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল ইনানীতে রয়েল টিউলিপ সংলগ্ন এলাকায় শালিসি বৈঠকের অন্যতম বিচারক সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীর ওপর সন্ত্রাসীর এি হামলা চালায়। এ ঘটনায় জড়িত ৭ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করা হয়েছে।

এই ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ শামিম হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ায় বিষয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসা হবে। অপরাধ করে কেউ পার পাবে না। সেই যতই শক্তিশালী বা প্রভাশালী হোক না কেন। আইন তার নিজস্ব গতি চলবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

সালিশি বৈঠকে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে উখিয়ায় মানববন্ধন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সালিশি বৈঠকে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে উখিয়ায় মানববন্ধন

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: সোমবার, ৮ এপ্রিল ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় শালিসি বৈঠকে নুরুল আলম ও মামুনের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসী দ্বারা জালিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী উপর হামলার ঘটনায় থানায় এজাহার দাখিলের ৩ দিন অতিবাহিত হলে ও অদৃশ্য কারণে মামলা রেকর্ড করা হয়নি। এ ঘটনার প্রতিবাদে রবিবার (৭ মার্চ) বিকেল ৫ টায় ইনানী রয়েল টিউলিপ সংলগ্ন এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জালিয়াপালং ইউনিয়নের সকল জনপ্রতিনিধি ও সুশীল সমাজসহ সর্বস্তরের জনসাধারণ। জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ছৈয়দ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জালিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, ৭নং ওয়ার্ডের মেম্বার শাহাবুদ্দিন, মাস্টার আব্দুল করিম শেখ, মা-নুরমহল রেস্তোরাঁর প্রোপ্রাইটর মো. বাবুল প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। আগামী ৪৮ ঘন্টার মধ্যে মামলা এন্ট্রি পূর্বক সন্ত্রাসীদের গ্রেফতার করা না বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়। প্রতিবাদ সভায় জালিয়া পালং ইউনিয়নের শত শত লোক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৫ এপ্রিল ইনানীতে রয়েল টিউলিপ সংলগ্ন এলাকায় শালিসি বৈঠকের অন্যতম বিচারক সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীর ওপর সন্ত্রাসীর এি হামলা চালায়। এ ঘটনায় জড়িত ৭ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করা হয়েছে। এই ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ শামিম হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ায় বিষয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসা হবে। অপরাধ করে কেউ পার পাবে না। সেই যতই শক্তিশালী বা প্রভাশালী হোক না কেন। আইন তার নিজস্ব গতি চলবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×