হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য ও ঔষধ জব্দ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১০ এপ্রিল ২০২৪, ১১:০৮ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফের বড়ডেইল এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য ও ঔষধ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো. সুয়াইব বিকাশ।

তিনি জানান, বুধবার (১০ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন ঐ এলাকার সমুদ্র তীরবর্তী সংলগ্ন একটি জমিতে মিয়ানমারে পাচারের সময় ১৩০ লিটার সোয়াবিন তেল, ২ হাজার ৩০৪ প্যাকেট বিস্কুট, ১৬ প্যাকেট সেমাই, ৮ প্যাকেট পুষ্টি সুজি, ৮০০ পিস গ্যাস লাইট, ১ হাজার ২৮০ পিস ব্লেড, ১৬ কেজি তামাক পাতা, ২২ বস্তা পান এবং বিভিন্ন ঔষধ ২ হাজার ৬৫২ পাতা ট্যাবলেট, ৪৯২ বোতল সিরাপ, ৪৪৩ পিস ক্রিম, ২৬ পিস ভ্যাকসিন ও ৬৩ টি ইনজেকশন জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ কাস্টমস শুল্ক গুদামে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

কক্সবাজারে কৃষক লীগ নেতা সেলিম রেজা আটক

###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

অন্যান্য
Card Image

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য ও ঔষধ জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য ও ঔষধ জব্দ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১০ এপ্রিল ২০২৪, ১১:০৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফের বড়ডেইল এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য ও ঔষধ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার (১০ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো. সুয়াইব বিকাশ। তিনি জানান, বুধবার (১০ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন ঐ এলাকার সমুদ্র তীরবর্তী সংলগ্ন একটি জমিতে মিয়ানমারে পাচারের সময় ১৩০ লিটার সোয়াবিন তেল, ২ হাজার ৩০৪ প্যাকেট বিস্কুট, ১৬ প্যাকেট সেমাই, ৮ প্যাকেট পুষ্টি সুজি, ৮০০ পিস গ্যাস লাইট, ১ হাজার ২৮০ পিস ব্লেড, ১৬ কেজি তামাক পাতা, ২২ বস্তা পান এবং বিভিন্ন ঔষধ ২ হাজার ৬৫২ পাতা ট্যাবলেট, ৪৯২ বোতল সিরাপ, ৪৪৩ পিস ক্রিম, ২৬ পিস ভ্যাকসিন ও ৬৩ টি ইনজেকশন জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ কাস্টমস শুল্ক গুদামে হস্তান্তর করা হয়েছে। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×