হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় হাসপাতালে নবজাতক সন্তান রেখে পালিয়ে গেলেন মা

পেকুয়া প্রতিনিধি ::

পেকুয়া প্রতিনিধি ::

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক প্রসূতি মা কন্যা সন্তান প্রসব করে পালিয়ে গেছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল রাত ৮টার দিকে এক গর্ভবতী মহিলা হাসপাতালে ভর্তি হন। ভর্তির ১০-১৫ মিনিটের মধ্যেই ওই মহিলা এক কন্যা সন্তান প্রসব করেন। পরে টয়লেটে যাওয়ার কথা বলে নবজাতক বাচ্চাটি হাসপাতালে রেখেই পালিয়ে যান মা।

পেকুয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান বলেন, মঙ্গলবার রাতে এক গর্ভবতী মহিলা হাসপাতালে আসেন। ওই মহিলার তখন তীব্র প্রসব বেদনা ছিলো। তাই ডাক্তার-নার্সরা দ্রুত সন্তান প্রসবের ব্যবস্থা করেন। এতে হাসপাতালের রেজিস্ট্রারে তাঁর নাম ঠিকানা লিপিবদ্ধ করার সুযোগ ছিলোনা। পরে প্রসব করা নবজাতক বাচ্চাটি রেখে পালিয়ে যান তিনি।

এদিকে হাসপাতালে বাচ্চা ফেলে মা পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। উৎসুক জনতা সে বাচ্চাটিকে দেখতে ভীড় জমাচ্ছেন সেখানে। অনেকে সে বাচ্চার দায়িত্ব নিতেও আগ্রহ প্রকাশ করেন।

বুধবার বিকেলের দিকে ওই নবজাতকের প্রয়োজনীয় সকল পণ্য নিয়ে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, হাসপাতালে এক নবজাতককে ফেলে মা পালিয়ে যাওয়ার ঘটনায় আমি বেশ মর্মাহত। ওই মহিলা কেন এমনটি করেছেন তা এখনো আমাদের মাঝে পরিস্কার না। একজন নবজাতকের জন্মের পর যা যা লাগে এর সবকিছু আমার পক্ষ থেকে দেওয়া হয়েছে। হাসপাতালের নার্সসহ ইতোমধ্যে বাচ্চাটির দায়িত্ব নিতে অনেকে ইচ্ছে পোষণ করেছেন। আপাতত বাচ্চাটিকে হাসপাতালের হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার আমরা বসে কাকে বাচ্চাটির দায়িত্ব দেওয়া যায় সে ব্যাপারে সিদ্ধান নিবো।

আরও পড়ুন

বুড়িমারী সীমান্তে লাইট বন্ধ করে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় ব্যর্থ

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় হাসপাতালে নবজাতক সন্তান রেখে পালিয়ে গেলেন মা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় হাসপাতালে নবজাতক সন্তান রেখে পালিয়ে গেলেন মা

প্রতিবেদক: পেকুয়া প্রতিনিধি :: | প্রকাশিত: বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক প্রসূতি মা কন্যা সন্তান প্রসব করে পালিয়ে গেছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল রাত ৮টার দিকে এক গর্ভবতী মহিলা হাসপাতালে ভর্তি হন। ভর্তির ১০-১৫ মিনিটের মধ্যেই ওই মহিলা এক কন্যা সন্তান প্রসব করেন। পরে টয়লেটে যাওয়ার কথা বলে নবজাতক বাচ্চাটি হাসপাতালে রেখেই পালিয়ে যান মা। পেকুয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান বলেন, মঙ্গলবার রাতে এক গর্ভবতী মহিলা হাসপাতালে আসেন। ওই মহিলার তখন তীব্র প্রসব বেদনা ছিলো। তাই ডাক্তার-নার্সরা দ্রুত সন্তান প্রসবের ব্যবস্থা করেন। এতে হাসপাতালের রেজিস্ট্রারে তাঁর নাম ঠিকানা লিপিবদ্ধ করার সুযোগ ছিলোনা। পরে প্রসব করা নবজাতক বাচ্চাটি রেখে পালিয়ে যান তিনি। এদিকে হাসপাতালে বাচ্চা ফেলে মা পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। উৎসুক জনতা সে বাচ্চাটিকে দেখতে ভীড় জমাচ্ছেন সেখানে। অনেকে সে বাচ্চার দায়িত্ব নিতেও আগ্রহ প্রকাশ করেন। বুধবার বিকেলের দিকে ওই নবজাতকের প্রয়োজনীয় সকল পণ্য নিয়ে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, হাসপাতালে এক নবজাতককে ফেলে মা পালিয়ে যাওয়ার ঘটনায় আমি বেশ মর্মাহত। ওই মহিলা কেন এমনটি করেছেন তা এখনো আমাদের মাঝে পরিস্কার না। একজন নবজাতকের জন্মের পর যা যা লাগে এর সবকিছু আমার পক্ষ থেকে দেওয়া হয়েছে। হাসপাতালের নার্সসহ ইতোমধ্যে বাচ্চাটির দায়িত্ব নিতে অনেকে ইচ্ছে পোষণ করেছেন। আপাতত বাচ্চাটিকে হাসপাতালের হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার আমরা বসে কাকে বাচ্চাটির দায়িত্ব দেওয়া যায় সে ব্যাপারে সিদ্ধান নিবো।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×