হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পোস্টার লাগিয়ে পাচারের চেষ্টা ১ লাখ পিস ইয়াবাসহ আটক ২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩৯ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে নির্বাচনি পোস্টার লাগিয়ে পাচারকালে এক লাখ ইয়াবাসহ রবিউল আলম নামে একজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশাচালক সমবায় সমিতি নির্বাচনের মেম্বারপ্রার্থী ছিলেন। এ সময় তার সহযোগী সিএনজি চালককেও আটক করা হয়।

আটক রবিউল আলম টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে এবং অটোরিকশাচালক নুরুল ইসলাম (২২) একই এলাকার নুর মোহাম্মদের ছেলে। রবিউল আলম নির্বাচনি পোস্টার লাগিয়ে সুকৌশলে অটোরিকশায় করে মাদক পাচারের চেষ্টা করেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম। তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টায় গোপন সংবাদে জানা যায় টেকনাফ সি বিচ রোড দিয়ে ইয়াবার বড় চালান পাচার হতে পারে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

এমন সংবাদে থানা পুলিশের একটি টিম পৌরসভার পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর ওই এলাকা দিয়ে নির্বাচনি পোস্টার লাগানো একটি সিএনজিচালিত অটোরিকশা আসতে দেখলে থামানোর সংকেত দেওয়া হয়।

তবে চালক না থামিয়ে পালিয়ে যাওয়ার সময় অটোরিকশাটি ধাওয়া করে আটক করা হয়। পরে অটোরিকশাটি তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তা থেকে এক লাখ পিস ইয়াবাসহ মেম্বারপ্রার্থী ও তার সহযোগীকে আটক করা হয়।

তদন্ত কর্মকর্তা আব্দুল আলীম বলেন, ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিএনজি চালক বলেন, আগামী ২৬ ফ্রেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া টেকনাফ বাসস্টেশন ফোরস্ট্রোক সিএনজিচালিত অটোরিকশা চালক সমবায় সমিতি নির্বাচনকে সামনে রেখে মেম্বারপ্রার্থী রবিউল আলম প্রকাশ গণি টাকা দিয়ে ভোট কেনার জন্য মাদক পাচার করছিল।

তবে সে আগে থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল অভিযোগ স্থানীয়দের।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পোস্টার লাগিয়ে পাচারের চেষ্টা ১ লাখ পিস ইয়াবাসহ আটক ২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পোস্টার লাগিয়ে পাচারের চেষ্টা ১ লাখ পিস ইয়াবাসহ আটক ২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে নির্বাচনি পোস্টার লাগিয়ে পাচারকালে এক লাখ ইয়াবাসহ রবিউল আলম নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশাচালক সমবায় সমিতি নির্বাচনের মেম্বারপ্রার্থী ছিলেন। এ সময় তার সহযোগী সিএনজি চালককেও আটক করা হয়। আটক রবিউল আলম টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে এবং অটোরিকশাচালক নুরুল ইসলাম (২২) একই এলাকার নুর মোহাম্মদের ছেলে। রবিউল আলম নির্বাচনি পোস্টার লাগিয়ে সুকৌশলে অটোরিকশায় করে মাদক পাচারের চেষ্টা করেন। এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম। তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টায় গোপন সংবাদে জানা যায় টেকনাফ সি বিচ রোড দিয়ে ইয়াবার বড় চালান পাচার হতে পারে। এমন সংবাদে থানা পুলিশের একটি টিম পৌরসভার পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর ওই এলাকা দিয়ে নির্বাচনি পোস্টার লাগানো একটি সিএনজিচালিত অটোরিকশা আসতে দেখলে থামানোর সংকেত দেওয়া হয়। তবে চালক না থামিয়ে পালিয়ে যাওয়ার সময় অটোরিকশাটি ধাওয়া করে আটক করা হয়। পরে অটোরিকশাটি তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তা থেকে এক লাখ পিস ইয়াবাসহ মেম্বারপ্রার্থী ও তার সহযোগীকে আটক করা হয়। তদন্ত কর্মকর্তা আব্দুল আলীম বলেন, ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে। এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিএনজি চালক বলেন, আগামী ২৬ ফ্রেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া টেকনাফ বাসস্টেশন ফোরস্ট্রোক সিএনজিচালিত অটোরিকশা চালক সমবায় সমিতি নির্বাচনকে সামনে রেখে মেম্বারপ্রার্থী রবিউল আলম প্রকাশ গণি টাকা দিয়ে ভোট কেনার জন্য মাদক পাচার করছিল। তবে সে আগে থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল অভিযোগ স্থানীয়দের।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×