হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফের বাহারছড়ায় পুলিশের অভিযানে দুর্ধর্ষ ২ অপহরণকারী চক্রের সদস্য গ্রেফতার

আব্দুস সালাম,টেকনাফ ::

আব্দুস সালাম,টেকনাফ ::

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:২৭ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ ২ অপহরণকারী চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন,টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার মৃত অলি চাঁনের ছেলে বাহাদুর (২৮) এবং অন্যজন একই এলাকার মোজাহেরুল ইসলাম প্রকাশ গুরুতাইন্না মাইজ্যার ছেলে বাবুলা (৩২)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,শনিবার (২৭ এপ্রিল) ভোরে তাঁরই নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মোঃ দস্তগীর হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম বাহারছড়ার শীলখালী এলাকায় অভিযান চালিয়ে ২ জন দুর্ধর্ষ অপহরণকারী চক্রের সদস্যকে গ্রেফতার করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২ জনই হেলাল – মোর্শেদ-বদরুজ সিন্ডিকেটের অপহরণকারী চক্রের সদস্য বলে স্বীকার করে।তারা দীর্ঘদিন হেলাল, মোর্শেদ ও বদরুজের নেতৃত্বে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে মানুষ অপহরণ করে পাহাড়ে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায় করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

এর আগে টেকনাফে ১০ জন কৃষক (ভিকটিম) অপহরণের ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।মামলার নং -৫৬ যার তদন্তকারী কর্মকর্তা হলেন এসআই মোঃ দস্তগীর হোসেন।

উল্লেখ্য যে, একই মামলায় পূর্বে তিনজন গ্রেফতার করা হয়। তিনজনই বিজ্ঞ আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন।
ওসি আরো জানান, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে আজ বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফের বাহারছড়ায় পুলিশের অভিযানে দুর্ধর্ষ ২ অপহরণকারী চক্রের সদস্য গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফের বাহারছড়ায় পুলিশের অভিযানে দুর্ধর্ষ ২ অপহরণকারী চক্রের সদস্য গ্রেফতার

প্রতিবেদক: আব্দুস সালাম,টেকনাফ :: | প্রকাশিত: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:২৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ ২ অপহরণকারী চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার মৃত অলি চাঁনের ছেলে বাহাদুর (২৮) এবং অন্যজন একই এলাকার মোজাহেরুল ইসলাম প্রকাশ গুরুতাইন্না মাইজ্যার ছেলে বাবুলা (৩২)। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,শনিবার (২৭ এপ্রিল) ভোরে তাঁরই নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মোঃ দস্তগীর হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম বাহারছড়ার শীলখালী এলাকায় অভিযান চালিয়ে ২ জন দুর্ধর্ষ অপহরণকারী চক্রের সদস্যকে গ্রেফতার করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২ জনই হেলাল – মোর্শেদ-বদরুজ সিন্ডিকেটের অপহরণকারী চক্রের সদস্য বলে স্বীকার করে।তারা দীর্ঘদিন হেলাল, মোর্শেদ ও বদরুজের নেতৃত্বে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে মানুষ অপহরণ করে পাহাড়ে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায় করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান। এর আগে টেকনাফে ১০ জন কৃষক (ভিকটিম) অপহরণের ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।মামলার নং -৫৬ যার তদন্তকারী কর্মকর্তা হলেন এসআই মোঃ দস্তগীর হোসেন। উল্লেখ্য যে, একই মামলায় পূর্বে তিনজন গ্রেফতার করা হয়। তিনজনই বিজ্ঞ আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন। ওসি আরো জানান, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে আজ বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×