হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বঙ্গোপসাগরে লবণবাহী ট্রলার ডুবি : ২৬ জেলেকে উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে বেশ কয়েকটি লবনবাহী ট্রলার ডুবির পর ভাসমান অবস্থায় থাকা ২৬ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।বুধবার (৮ মে) সাগরে প্রায় সাড়ে তিন ঘণ্টার অভিযানে তাদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শোয়াইব জানান, সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে মহেশখালী, বাঁশখালী ও আনোয়ারা অঞ্চলে কালবৈশাখী ঝড়ে উত্তাল সমুদ্রে সাঙ্গু মোহনা, উঠান মাঝির ঘাট, বারো আউলিয়া ঘাট ও দোভাষী বাজার ঘাট-সংলগ্ন এলাকায় বেশ কিছু সংখ্যক লবনের ট্রলার ডুবে যায়। খবর পেয়ে বিপদগ্রস্ত ব্যক্তিদের উদ্ধারে কোস্টগার্ডের টহলরত জাহাজ বিসিজিএস অপূর্ব বাংলা ও বিসিজি স্টেশন সাঙ্গু থেকে বোট যোগে জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনা করে।

তিনি জানান, কোস্টগার্ডের জাহাজ ও বোটের সমন্বিত প্রচেষ্টায় উত্তাল সমুদ্রে প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে সাগরে ভাসমান অবস্থায় থাকা ২৬ মাঝিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করে তাদের কোস্টগার্ড বার্থ পতেঙ্গায় নিয়ে আসা হয়। সেখান থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলেও তিনি জানান।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বঙ্গোপসাগরে লবণবাহী ট্রলার ডুবি : ২৬ জেলেকে উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বঙ্গোপসাগরে লবণবাহী ট্রলার ডুবি : ২৬ জেলেকে উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে বেশ কয়েকটি লবনবাহী ট্রলার ডুবির পর ভাসমান অবস্থায় থাকা ২৬ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।বুধবার (৮ মে) সাগরে প্রায় সাড়ে তিন ঘণ্টার অভিযানে তাদের উদ্ধার করা হয়। কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শোয়াইব জানান, সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে মহেশখালী, বাঁশখালী ও আনোয়ারা অঞ্চলে কালবৈশাখী ঝড়ে উত্তাল সমুদ্রে সাঙ্গু মোহনা, উঠান মাঝির ঘাট, বারো আউলিয়া ঘাট ও দোভাষী বাজার ঘাট-সংলগ্ন এলাকায় বেশ কিছু সংখ্যক লবনের ট্রলার ডুবে যায়। খবর পেয়ে বিপদগ্রস্ত ব্যক্তিদের উদ্ধারে কোস্টগার্ডের টহলরত জাহাজ বিসিজিএস অপূর্ব বাংলা ও বিসিজি স্টেশন সাঙ্গু থেকে বোট যোগে জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনা করে। তিনি জানান, কোস্টগার্ডের জাহাজ ও বোটের সমন্বিত প্রচেষ্টায় উত্তাল সমুদ্রে প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে সাগরে ভাসমান অবস্থায় থাকা ২৬ মাঝিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করে তাদের কোস্টগার্ড বার্থ পতেঙ্গায় নিয়ে আসা হয়। সেখান থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলেও তিনি জানান।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×