হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২১ অপরাহ্ন

এম.এ আজিজ রাসেল :

কক্সবাজারে শুরু হয়েছে শেখ রাসেল অনুর্ধ-১৫ বালক-বালিকা বীচ ফুটবল টুর্নামেন্ট।

রোববার (২৭ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় সৈকতের সীগাল পয়েন্টে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ক্রীড়াবান্ধব। তাই দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন তিনি। তাঁর আন্তরিকতায় দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে পর্যটন শহরে ক্রিকেট, হকি ও ফুটবল স্টেডিয়াম নির্মাণে কক্সবাজার শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া প্রতি উপজেলায় নির্মাণ করা হচ্ছে মিনি স্টেডিয়াম। শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে দেশে প্রতিভাবান খেলোয়াড় তৈরি হচ্ছে। তাই এই উদ্যোগ অব্যাহত থাকবে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশেক উল্লাহ রফিক এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন এবং চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন।

এতে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক কে এম আলী রেজা।

এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেখা রানী বালু, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির।

টুর্নামেন্ট ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের বালক-বালিকা অনুর্ধ-১৫ এর ১৬টি দল অংশ নেয়। আগামী ০১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা শেষ হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

কক্সবাজারে শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্ট শুরু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২১ অপরাহ্ন
Print Image
এম.এ আজিজ রাসেল : কক্সবাজারে শুরু হয়েছে শেখ রাসেল অনুর্ধ-১৫ বালক-বালিকা বীচ ফুটবল টুর্নামেন্ট। রোববার (২৭ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় সৈকতের সীগাল পয়েন্টে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ক্রীড়াবান্ধব। তাই দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন তিনি। তাঁর আন্তরিকতায় দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে পর্যটন শহরে ক্রিকেট, হকি ও ফুটবল স্টেডিয়াম নির্মাণে কক্সবাজার শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া প্রতি উপজেলায় নির্মাণ করা হচ্ছে মিনি স্টেডিয়াম। শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে দেশে প্রতিভাবান খেলোয়াড় তৈরি হচ্ছে। তাই এই উদ্যোগ অব্যাহত থাকবে। কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশেক উল্লাহ রফিক এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন এবং চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন। এতে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক কে এম আলী রেজা। এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেখা রানী বালু, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির। টুর্নামেন্ট ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের বালক-বালিকা অনুর্ধ-১৫ এর ১৬টি দল অংশ নেয়। আগামী ০১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা শেষ হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×