হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৫:০৬ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ থেকে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী মোহাম্মদ শফিক (৩২) কে আটক করেছে র‌্যাব। ১৩ মে সাড়ে ৫ টার দিকে এই অভিযান চালানো হয়।

আটক শফিক হ্নীলা মৌলভীবাজার মরিচ্যাঘোনার মৃত আবদুল গফুরের ছেলে। র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, টেকনাফের হ্নীলা ইউনিয়নের কম্বনিয়াপাড়ায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ওই স্থানে অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহজনকভাবে কৌশলে দৌড়ে পালায়নের চেষ্টাকালে তাকে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক শফিকের দেহ তল্লাশিকালে তার পরিহিত লুঙ্গীর বাম পাশের কোমরে বিশেষ কৌশলে গুজিয়ে রাখা অবস্থায় দেশীয় তৈরী ১টি এলজি, ২ রাউন্ড শর্টগানের কার্তুজ ও ১ রাউন্ড শর্টগানের খালি খোসা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে সেন্টমার্টিনের ‘বার আউলিয়া’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোহাম্মদ শফিক টেকনাফ কম্বনিয়াপাড়া এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী, ইয়াবা ব্যবসায়ী ও পাহাড়ে আতংক সৃষ্টিকারী। এছাড়াও সে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে অস্ত্র-গুলি বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করে এ সকল অপরাধের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ও রোহিঙ্গা দুষ্কৃতিকারীদের নিকট বিক্রয় করে থাকে।

তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৫:০৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ থেকে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী মোহাম্মদ শফিক (৩২) কে আটক করেছে র‌্যাব। ১৩ মে সাড়ে ৫ টার দিকে এই অভিযান চালানো হয়। আটক শফিক হ্নীলা মৌলভীবাজার মরিচ্যাঘোনার মৃত আবদুল গফুরের ছেলে। র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। র‌্যাব জানায়, টেকনাফের হ্নীলা ইউনিয়নের কম্বনিয়াপাড়ায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ওই স্থানে অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহজনকভাবে কৌশলে দৌড়ে পালায়নের চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক শফিকের দেহ তল্লাশিকালে তার পরিহিত লুঙ্গীর বাম পাশের কোমরে বিশেষ কৌশলে গুজিয়ে রাখা অবস্থায় দেশীয় তৈরী ১টি এলজি, ২ রাউন্ড শর্টগানের কার্তুজ ও ১ রাউন্ড শর্টগানের খালি খোসা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোহাম্মদ শফিক টেকনাফ কম্বনিয়াপাড়া এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী, ইয়াবা ব্যবসায়ী ও পাহাড়ে আতংক সৃষ্টিকারী। এছাড়াও সে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে অস্ত্র-গুলি বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করে এ সকল অপরাধের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ও রোহিঙ্গা দুষ্কৃতিকারীদের নিকট বিক্রয় করে থাকে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×