হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এবার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বর্জন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৫ মে ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ১৩ মে – যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান ঘিরে উত্তাল হয়ে উঠে। ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী সমাবর্তন অনুষ্ঠান বর্জন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্টে দেখা গেছে, ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাউন ও টুপি পরা অবস্থায় সমাবর্তন অনুষ্ঠানের কক্ষ থেকে বের হয়ে যাচ্ছেন।

সমাবর্তন বর্জনকারী শিরিন হাদাদ বলেন, সমাবর্তনের স্বাগত বক্তব্য শুরু করার পর বিক্ষোভকারী শিক্ষার্থীরা এত জোরে তালি বাজাতে শুরু করেন যে অন্যরা ইয়ংকিনের কোনো কথাই শুনতে পাচ্ছিলেন না। এর পর অন্তত ১৫০ শিক্ষার্থী একসঙ্গে সমাবর্তন কক্ষ থেকে বের হয়ে যান।

ভার্জিনিয়া রাজ্যের রিপাবলিকান দলের গভর্নর গ্লেন ইয়ংকিন তখন সমাবর্তন অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দিচ্ছিলেন। তাকে সমাবর্তনের বক্তা করার বিষয়টি শিক্ষার্থীদের অনেকেই মেনে নিতে পারেননি। কারণ, তিনি গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ডাকা প্রতিবাদ কর্মসূচির অনুমতি দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছিলেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

অনলাইনে পোস্ট করা ভিডিওতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা গেছে। যেখানে তারা বলছে, ‘প্রকাশ করো, সরে যাও। আমরা থামব না, আমরা বিশ্রাম নেব না।’

ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলোয় কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। এ কারণে কর্তৃপক্ষ শনিবার অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের বাধা মোকাবিলার জন্য নানা প্রস্তুতি নেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসকরা নিরাপত্তা জোরদারে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। এর মধ্যে ছিল ক্যাম্প ভেঙে দেওয়া, মুক্ত বক্তৃতা অঞ্চল আলাদা করা এবং ছাত্রদের বক্তৃতা বাতিল করা। তা সত্ত্বেও ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী সমাবর্তন অনুষ্ঠান বর্জন করেন। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে চলমান বিক্ষোভের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিকে সমাবর্তন বক্তা করায় শিক্ষার্থীরা ওই অনুষ্ঠান বর্জন করেন।

সূত্র: সমকাল
আইএ/ ১৩ মে ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এবার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বর্জন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এবার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বর্জন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৫ মে ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১৩ মে – যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান ঘিরে উত্তাল হয়ে উঠে। ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী সমাবর্তন অনুষ্ঠান বর্জন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্টে দেখা গেছে, ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাউন ও টুপি পরা অবস্থায় সমাবর্তন অনুষ্ঠানের কক্ষ থেকে বের হয়ে যাচ্ছেন।সমাবর্তন বর্জনকারী শিরিন হাদাদ বলেন, সমাবর্তনের স্বাগত বক্তব্য শুরু করার পর বিক্ষোভকারী শিক্ষার্থীরা এত জোরে তালি বাজাতে শুরু করেন যে অন্যরা ইয়ংকিনের কোনো কথাই শুনতে পাচ্ছিলেন না। এর পর অন্তত ১৫০ শিক্ষার্থী একসঙ্গে সমাবর্তন কক্ষ থেকে বের হয়ে যান।ভার্জিনিয়া রাজ্যের রিপাবলিকান দলের গভর্নর গ্লেন ইয়ংকিন তখন সমাবর্তন অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দিচ্ছিলেন। তাকে সমাবর্তনের বক্তা করার বিষয়টি শিক্ষার্থীদের অনেকেই মেনে নিতে পারেননি। কারণ, তিনি গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ডাকা প্রতিবাদ কর্মসূচির অনুমতি দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছিলেন।অনলাইনে পোস্ট করা ভিডিওতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা গেছে। যেখানে তারা বলছে, ‘প্রকাশ করো, সরে যাও। আমরা থামব না, আমরা বিশ্রাম নেব না।’ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলোয় কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। এ কারণে কর্তৃপক্ষ শনিবার অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের বাধা মোকাবিলার জন্য নানা প্রস্তুতি নেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসকরা নিরাপত্তা জোরদারে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। এর মধ্যে ছিল ক্যাম্প ভেঙে দেওয়া, মুক্ত বক্তৃতা অঞ্চল আলাদা করা এবং ছাত্রদের বক্তৃতা বাতিল করা। তা সত্ত্বেও ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী সমাবর্তন অনুষ্ঠান বর্জন করেন। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে চলমান বিক্ষোভের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিকে সমাবর্তন বক্তা করায় শিক্ষার্থীরা ওই অনুষ্ঠান বর্জন করেন।সূত্র: সমকালআইএ/ ১৩ মে ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×