হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাঈদীর গাড়িতে গুলিবর্ষণের অভিযোগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর গাড়ী লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার ( ১৫মে) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার উপকূলীয় অঞ্চলের ঢেমুশিয়া ইউনিয়নে দোয়াত কলম মার্কার নির্বাচনী পথসভা শেষে চকরিয়া উপজেলা সদরে ফেরার পথে ইলিশিয়া লম্বা রাস্তা এলাকায় পৌঁছলে মাছের ঘের থেকে অতর্কিত গাড়ি লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি করা হয়েছে বলে অভিযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ফজলুল করিম সাঈদী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমার দোয়াত কলম মার্কার সমর্থনে জনগণের ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখে প্রতিপক্ষের ইন্ধনে ভাড়াটে সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছি। এ সময় জীবন বাঁচাতে গাড়ী থেকে বের হওয়া আমার তিনজন কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। নিখোঁজদের নাম পরিচয় পরে জানাবেন বলে জানান তিনি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনাটি ফোনে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল করিম সাঈদী জানানোর সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশের দুটো টিম পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ দিলে, তদন্ত সাপেক্ষ অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাঈদীর গাড়িতে গুলিবর্ষণের অভিযোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাঈদীর গাড়িতে গুলিবর্ষণের অভিযোগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর গাড়ী লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার ( ১৫মে) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার উপকূলীয় অঞ্চলের ঢেমুশিয়া ইউনিয়নে দোয়াত কলম মার্কার নির্বাচনী পথসভা শেষে চকরিয়া উপজেলা সদরে ফেরার পথে ইলিশিয়া লম্বা রাস্তা এলাকায় পৌঁছলে মাছের ঘের থেকে অতর্কিত গাড়ি লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি করা হয়েছে বলে অভিযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ফজলুল করিম সাঈদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমার দোয়াত কলম মার্কার সমর্থনে জনগণের ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখে প্রতিপক্ষের ইন্ধনে ভাড়াটে সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছি। এ সময় জীবন বাঁচাতে গাড়ী থেকে বের হওয়া আমার তিনজন কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। নিখোঁজদের নাম পরিচয় পরে জানাবেন বলে জানান তিনি। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনাটি ফোনে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল করিম সাঈদী জানানোর সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশের দুটো টিম পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ দিলে, তদন্ত সাপেক্ষ অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×