হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জামিন পেলেন ইমরান খান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন


ইসলামবাদ, ১৫ মে – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জমি সংক্রান্ত একটি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন। বুধবার (১৫ মে) ইসলামাবাদের আদালত তাকে এই জামিন দেয়। তবে আরও দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়া ইমরান এখনই জেল থেকে ছাড়া পাবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী।

ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান ও তার স্ত্রীকে গত সপ্তাহে এই দুর্নীতি মামলায় অভিযুক্ত করা হয়। এতে বলা হয়, ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে জমিটি উপহার নিয়েছেন।

জমি নিয়ে কোনো ধরনের ভুল করেননি বলে দাবি করেছেন ইমরান। এই মামলায় অভিযুক্ত করার পর তিনি ইসলামাবাদ হাইকোর্টে জামিনের আবেদন করেন।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

ইমরানের দলীয় আইনজীবী নাঈম হায়দার পাঞ্জুথা জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। সঙ্গে তিনি এও জানিয়েছেন ইমরান এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না। কারণ রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস এবং অনৈসলামিক বিয়ের মামলায় তিনি কারাদণ্ড ভোগ করছেন।

গত বছরের আগস্ট থেকে জেলে রয়েছেন ৭১ বছর বয়সী ইমরান খান। এরপর থেকে তাকে চারটি মামলায় কারাদণ্ড দেওয়া হয়। যদিও দুটি মামলার রায় উচ্চ আদালতে স্থগিত করে দেওয়া হয়েছে।

ইমরান খানের বিরুদ্ধে এখনো আরও কয়েক ডজন মামলা চলমান রয়েছে। সব মামলা থেকে জামিন এবং দণ্ড স্থগিত করে এখনই ইমরান খানের জেল থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৫ মে ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জামিন পেলেন ইমরান খান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জামিন পেলেন ইমরান খান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ, ১৫ মে – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জমি সংক্রান্ত একটি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন। বুধবার (১৫ মে) ইসলামাবাদের আদালত তাকে এই জামিন দেয়। তবে আরও দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়া ইমরান এখনই জেল থেকে ছাড়া পাবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী।ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান ও তার স্ত্রীকে গত সপ্তাহে এই দুর্নীতি মামলায় অভিযুক্ত করা হয়। এতে বলা হয়, ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে জমিটি উপহার নিয়েছেন।জমি নিয়ে কোনো ধরনের ভুল করেননি বলে দাবি করেছেন ইমরান। এই মামলায় অভিযুক্ত করার পর তিনি ইসলামাবাদ হাইকোর্টে জামিনের আবেদন করেন।ইমরানের দলীয় আইনজীবী নাঈম হায়দার পাঞ্জুথা জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। সঙ্গে তিনি এও জানিয়েছেন ইমরান এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না। কারণ রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস এবং অনৈসলামিক বিয়ের মামলায় তিনি কারাদণ্ড ভোগ করছেন।গত বছরের আগস্ট থেকে জেলে রয়েছেন ৭১ বছর বয়সী ইমরান খান। এরপর থেকে তাকে চারটি মামলায় কারাদণ্ড দেওয়া হয়। যদিও দুটি মামলার রায় উচ্চ আদালতে স্থগিত করে দেওয়া হয়েছে।ইমরান খানের বিরুদ্ধে এখনো আরও কয়েক ডজন মামলা চলমান রয়েছে। সব মামলা থেকে জামিন এবং দণ্ড স্থগিত করে এখনই ইমরান খানের জেল থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ১৫ মে ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×