হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ড. সজীবকে সমর্থন করে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন গিয়াস উদ্দিন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন

আসন্ন পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে টেলিফোন প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী এস এম গিয়াস উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি দোয়াত কলম মার্কার আরেক চেয়ারম্যান প্রার্থী ড. আশরাফুল ইসলাম সজীবকে সমর্থন জানিয়েছেন। বৃহস্পতিবার গিয়াস উদ্দিন তাঁর বাসভবনে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। এসময় তাঁর অনুসারী ও নেতাকর্মীদের দোয়াত কলম প্রতিকের জন্য ভোট করার নির্দেশ দেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সজীব আমার খুব কাছের ছোট ভাই। পরিচ্ছন্ন রাজনীতির জন্য তাঁর বেশ সুনাম রয়েছে। আমরা একই পরিবারের সদস্যের মতো। তাই আমি তাঁর বিজয় সুনিশ্চিত করতে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ালাম। এছাড়া আসন্ন পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যেসকল প্রার্থী নির্বাচন করতেছেন এরমধ্যে পরিচ্ছন্ন ব্যক্তিত্ব হিসেবে সাধারণ মানুষের কাছে আমি আর সজীবের গ্রহণযোগ্যতা অধ্যধিক। তাই আমি চাই সৎ ও যোগ্য নেতৃত্ব উপজেলা পরিষদের ভারটা গ্রহণ করুক।

সন্ত্রাস ও দখলবাজমুক্ত পেকুয়া নির্মাণে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ মনে করে তিনি আরও বলেন, পেকুয়ার মানুষ ভূমি সন্ত্রাস ও মিথ্যা মামলায় বেশ জর্জরিত। এসব অপশাসন থেকে তাঁরা মুক্তি চায়। সজীব পরিবর্তনের এক বার্তা নিয়ে পেকুয়ায় ভোটের মাঠে নেমেছেন। তাঁর এই সংগ্রামে আমিও যুক্ত হলাম। আশাকরি পেকুয়ার মানুষ ২১ মে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করবে।

এসময় দোয়াত কলম মার্কার প্রার্থী ড. আশরাফুল ইসলাম সজীব, তাঁর বড়ভাই কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়ারেছীসহ দুই প্রার্থীর অনুসারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

দোয়াত কলম মার্কার প্রার্থী ড. সজীব বলেন, এ নির্বাচন পেকুয়ার মানুষের মুক্তির নির্বাচন। অশুভ শক্তিকে বিদায় দেওয়ার জন্য একটা সংগ্রামে নেমেছি আমরা। গিয়াস উদ্দিন ভাই আজ আমাকে সমর্থন করে এ সংগ্রামে যুক্ত হয়েছেন। তাঁর এ ত্যাগ আমি আমৃত্যু মনে রাখবো। পেকুয়ার মানুষ ২১ মে ভোট যুদ্ধে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে পরিবর্তনের ডাকে সাড়া দিবে। এ যুদ্ধে আমরা দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চায়।
###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ড. সজীবকে সমর্থন করে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন গিয়াস উদ্দিন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ড. সজীবকে সমর্থন করে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন গিয়াস উদ্দিন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন
Print Image
আসন্ন পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে টেলিফোন প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী এস এম গিয়াস উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি দোয়াত কলম মার্কার আরেক চেয়ারম্যান প্রার্থী ড. আশরাফুল ইসলাম সজীবকে সমর্থন জানিয়েছেন। বৃহস্পতিবার গিয়াস উদ্দিন তাঁর বাসভবনে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। এসময় তাঁর অনুসারী ও নেতাকর্মীদের দোয়াত কলম প্রতিকের জন্য ভোট করার নির্দেশ দেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সজীব আমার খুব কাছের ছোট ভাই। পরিচ্ছন্ন রাজনীতির জন্য তাঁর বেশ সুনাম রয়েছে। আমরা একই পরিবারের সদস্যের মতো। তাই আমি তাঁর বিজয় সুনিশ্চিত করতে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ালাম। এছাড়া আসন্ন পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যেসকল প্রার্থী নির্বাচন করতেছেন এরমধ্যে পরিচ্ছন্ন ব্যক্তিত্ব হিসেবে সাধারণ মানুষের কাছে আমি আর সজীবের গ্রহণযোগ্যতা অধ্যধিক। তাই আমি চাই সৎ ও যোগ্য নেতৃত্ব উপজেলা পরিষদের ভারটা গ্রহণ করুক। সন্ত্রাস ও দখলবাজমুক্ত পেকুয়া নির্মাণে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ মনে করে তিনি আরও বলেন, পেকুয়ার মানুষ ভূমি সন্ত্রাস ও মিথ্যা মামলায় বেশ জর্জরিত। এসব অপশাসন থেকে তাঁরা মুক্তি চায়। সজীব পরিবর্তনের এক বার্তা নিয়ে পেকুয়ায় ভোটের মাঠে নেমেছেন। তাঁর এই সংগ্রামে আমিও যুক্ত হলাম। আশাকরি পেকুয়ার মানুষ ২১ মে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করবে। এসময় দোয়াত কলম মার্কার প্রার্থী ড. আশরাফুল ইসলাম সজীব, তাঁর বড়ভাই কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়ারেছীসহ দুই প্রার্থীর অনুসারীরা উপস্থিত ছিলেন। দোয়াত কলম মার্কার প্রার্থী ড. সজীব বলেন, এ নির্বাচন পেকুয়ার মানুষের মুক্তির নির্বাচন। অশুভ শক্তিকে বিদায় দেওয়ার জন্য একটা সংগ্রামে নেমেছি আমরা। গিয়াস উদ্দিন ভাই আজ আমাকে সমর্থন করে এ সংগ্রামে যুক্ত হয়েছেন। তাঁর এ ত্যাগ আমি আমৃত্যু মনে রাখবো। পেকুয়ার মানুষ ২১ মে ভোট যুদ্ধে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে পরিবর্তনের ডাকে সাড়া দিবে। এ যুদ্ধে আমরা দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×