হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২০ বছর ব্যবধানে একই দিনে মৃত্যুবরণ : দু’ভাই-ই ছিলেন উপজেলার চেয়ারম্যান

সাঈদ মুহাম্মদ আনোয়ার :

সাঈদ মুহাম্মদ আনোয়ার :

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন

দ্বিতীয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন উখিয়া সদরের ফলিয়াপাড়া গ্রামের বাসিন্দা মরহুম বদিউর রহমান চৌধুরীর পুত্র বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম চৌধুরী।

২০০৪ সালের ২৩ মে (রবিবার) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন সীমান্ত উপজেলার জনপ্রিয় এই রাজনীতিবিদ।

কাকতালীয় ভাবে ২০ বছর পর একই দিনে আজ ২৩ মে (বৃহস্পতিবার) সকাল ১১ টা ৩০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করলেন তাঁর ছোট ভাই উখিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে স্বপরিবারে হত্যা করা হলে বড় ভাই নুরুল ইসলাম চৌধুরীর সাথে তিনিও প্রতিবাদ করেছিলেন ।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৯৬৩ সালের ২২জুন জন্মগ্রহণ করা বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুকালে বয়স হয়েছিলো ৬১ বছর।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়া হামিদুল হক চৌধুরী উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন হামিদুল হক চৌধুরী।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

মৃত্যুকালে স্ত্রী, কন্যা-পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি, তার মৃত্যুতে উখিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

হামিদুর হক চৌধুরী উখিয়ার একমাত্র উচ্চ পর্যায়ের নারী শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, উখিয়া স্টেশন জামে মসজিদ ও ওয়াকফ্ এস্টেট পরিচালনা কমিটির সেক্রেটারি। এছাড়াও তিনি দীর্ঘ দেড় যুগের মতো সময় দলের দু:সময়ে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন। এছাড়াও তিনি কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি ও উখিয়া প্রেস ক্লাবের আজীবন (দাতা) সদস্য হিসাবে দায়িত্ব রয়েছেন।

অধ্যক্ষ হামিদুর হক চৌধুরী আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আস্থাভাজন ও বিশ্বস্ত একজন রাজনৈতিক নেতা ছিলেন। যার ফলশ্রুতিতে অধ্যক্ষ হামিদুর হক চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফর সঙ্গী হওয়ার সুযোগ পেয়ে ছিলেন।

অধ্যক্ষ হামিদুর হক চৌধুরী কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়া পাড়া গ্রামের বাসিন্দা। অধ্যক্ষ হামিদুর হক চৌধুরী উখিয়া-টেকনাফ আসনের বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তার, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও জেলা পরিষদের সদস্য অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী মন্টু চাচা। সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরী ও আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জাফর আলম চৌধুরী ছোট ভাই। সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি ও সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের চাচা শশুর। উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগম এর দেবর। উখিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নিগার সুলতানা’র স্বামী।

আগামী ২৯ মে উখিয়ায় তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। বর্তমান চেয়ারম্যানের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে মাইকিং, প্রচারণা বন্ধ রেখেছেন উখিয়া উপজেলা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা।

শুক্রবার (২৪ মে) বিকেল ৩ টায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রয়াত হামিদুল হক চৌধুরীর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

শেষ খবর পাওয়া (সন্ধ্যা ৭ টা) পর্যন্ত হামিদুল হক চৌধুরীর মরদেহ বহনকারি এম্বুলেন্স ঢাকা থেকে উখিয়ার উদ্দেশ্যে রওয়ানা করেছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

২০ বছর ব্যবধানে একই দিনে মৃত্যুবরণ : দু’ভাই-ই ছিলেন উপজেলার চেয়ারম্যান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২০ বছর ব্যবধানে একই দিনে মৃত্যুবরণ : দু’ভাই-ই ছিলেন উপজেলার চেয়ারম্যান

প্রতিবেদক: সাঈদ মুহাম্মদ আনোয়ার : | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
দ্বিতীয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন উখিয়া সদরের ফলিয়াপাড়া গ্রামের বাসিন্দা মরহুম বদিউর রহমান চৌধুরীর পুত্র বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম চৌধুরী। ২০০৪ সালের ২৩ মে (রবিবার) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন সীমান্ত উপজেলার জনপ্রিয় এই রাজনীতিবিদ। কাকতালীয় ভাবে ২০ বছর পর একই দিনে আজ ২৩ মে (বৃহস্পতিবার) সকাল ১১ টা ৩০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করলেন তাঁর ছোট ভাই উখিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে স্বপরিবারে হত্যা করা হলে বড় ভাই নুরুল ইসলাম চৌধুরীর সাথে তিনিও প্রতিবাদ করেছিলেন । ১৯৬৩ সালের ২২জুন জন্মগ্রহণ করা বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুকালে বয়স হয়েছিলো ৬১ বছর। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়া হামিদুল হক চৌধুরী উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন হামিদুল হক চৌধুরী। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মৃত্যুকালে স্ত্রী, কন্যা-পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি, তার মৃত্যুতে উখিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। হামিদুর হক চৌধুরী উখিয়ার একমাত্র উচ্চ পর্যায়ের নারী শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, উখিয়া স্টেশন জামে মসজিদ ও ওয়াকফ্ এস্টেট পরিচালনা কমিটির সেক্রেটারি। এছাড়াও তিনি দীর্ঘ দেড় যুগের মতো সময় দলের দু:সময়ে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন। এছাড়াও তিনি কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি ও উখিয়া প্রেস ক্লাবের আজীবন (দাতা) সদস্য হিসাবে দায়িত্ব রয়েছেন। অধ্যক্ষ হামিদুর হক চৌধুরী আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আস্থাভাজন ও বিশ্বস্ত একজন রাজনৈতিক নেতা ছিলেন। যার ফলশ্রুতিতে অধ্যক্ষ হামিদুর হক চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফর সঙ্গী হওয়ার সুযোগ পেয়ে ছিলেন। অধ্যক্ষ হামিদুর হক চৌধুরী কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়া পাড়া গ্রামের বাসিন্দা। অধ্যক্ষ হামিদুর হক চৌধুরী উখিয়া-টেকনাফ আসনের বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তার, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও জেলা পরিষদের সদস্য অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী মন্টু চাচা। সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরী ও আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জাফর আলম চৌধুরী ছোট ভাই। সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি ও সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের চাচা শশুর। উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগম এর দেবর। উখিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নিগার সুলতানা'র স্বামী। আগামী ২৯ মে উখিয়ায় তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। বর্তমান চেয়ারম্যানের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে মাইকিং, প্রচারণা বন্ধ রেখেছেন উখিয়া উপজেলা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা। শুক্রবার (২৪ মে) বিকেল ৩ টায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রয়াত হামিদুল হক চৌধুরীর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। শেষ খবর পাওয়া (সন্ধ্যা ৭ টা) পর্যন্ত হামিদুল হক চৌধুরীর মরদেহ বহনকারি এম্বুলেন্স ঢাকা থেকে উখিয়ার উদ্দেশ্যে রওয়ানা করেছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×