হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় শ্বশুর বাড়িতে জামাইয়ের আত্মহত্যা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১ জুন ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন

মোঃ ফারুক,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়ায় শ্বশুর বাড়িতে এসে জামাই জামাল হোসেন (৪৪) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (১জুন) ভোরে উপজেলা সদর ইউপির সাবেকগুলদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জামাল হোসেন একই ইউপির সরকারি ঘোনা গ্রামের মৃত নজির আহমদের ছেলে। তিনি পেশায় সিএনজি চালক।

তবে নিহতের প্রথম স্ত্রীর বড় মেয়ে কুলছুমা বেগম দাবী করেন, সিএনজি চালক পিতাকে তার সৎ মা মোকারমা ও বোন বাড়িতে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। হত্যার ঘটনা আড়াল করতে গলায় ফাঁস লাগানোর নাটক করেছে।

আরও পড়ুন

২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি: মোট ২৯ দিন, কার্যকর ছুটি ২২ দিন

স্থানীয়রা জানান, জামাল হোসেন একজন সিএনজি চালক। প্রথম স্ত্রীর মারা যাওয়ার পর মোকারামাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে নানা বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল।

এনিয়ে বিভিন্ন সময় আত্মহত্যার হুমকি দিতো স্বামী জামাল হোসেন।

গত তিনচার দিন আগে স্ত্রী মোকারামা সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে অন্যত্র চলে যায়। শুক্রবার জানতে পারেন স্ত্রী শ্বশুর বাড়িতে এসেছে।

রাতে শ্বশুর বাড়িতে গেলে আবারো তাদের মধ্যে মৌখিক ঝগড়া হয়। ভোরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইলিয়াস জানান, এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে প্রাথমিকভাবে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

কি কারণে আত্মহত্যা করেছে তা তদন্ত করলে জানা যাবে। তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

ময়নাতদন্তের রিপোট এলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় শ্বশুর বাড়িতে জামাইয়ের আত্মহত্যা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় শ্বশুর বাড়িতে জামাইয়ের আত্মহত্যা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১ জুন ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন
Print Image
মোঃ ফারুক,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়ায় শ্বশুর বাড়িতে এসে জামাই জামাল হোসেন (৪৪) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (১জুন) ভোরে উপজেলা সদর ইউপির সাবেকগুলদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন একই ইউপির সরকারি ঘোনা গ্রামের মৃত নজির আহমদের ছেলে। তিনি পেশায় সিএনজি চালক। তবে নিহতের প্রথম স্ত্রীর বড় মেয়ে কুলছুমা বেগম দাবী করেন, সিএনজি চালক পিতাকে তার সৎ মা মোকারমা ও বোন বাড়িতে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। হত্যার ঘটনা আড়াল করতে গলায় ফাঁস লাগানোর নাটক করেছে। স্থানীয়রা জানান, জামাল হোসেন একজন সিএনজি চালক। প্রথম স্ত্রীর মারা যাওয়ার পর মোকারামাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে নানা বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। এনিয়ে বিভিন্ন সময় আত্মহত্যার হুমকি দিতো স্বামী জামাল হোসেন। গত তিনচার দিন আগে স্ত্রী মোকারামা সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে অন্যত্র চলে যায়। শুক্রবার জানতে পারেন স্ত্রী শ্বশুর বাড়িতে এসেছে। রাতে শ্বশুর বাড়িতে গেলে আবারো তাদের মধ্যে মৌখিক ঝগড়া হয়। ভোরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইলিয়াস জানান, এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে প্রাথমিকভাবে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। কি কারণে আত্মহত্যা করেছে তা তদন্ত করলে জানা যাবে। তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। ময়নাতদন্তের রিপোট এলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×