হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন


ঢাকা, ১৩ আগস্ট – বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ পদ্ধতিতে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এখন থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা থাকবে না এবং সরাসরি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তাই একটি বিধি তৈরি করা হচ্ছে। বিধিটি অনুমোদনের প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। বিধি অনুমোদন হলে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে।

বুধবার (১৩ আগস্ট) ১৯তম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে সভা ডাকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম এ সভায় সভাপতিত্ব করেন।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

শিক্ষা মন্ত্রণালয় জানায়, নতুন বিধিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ভাইভার জন্য ডাকা হবে। অর্থাৎ শূন্য পদের সংখ্যা ৫০ হাজার হলে ভাইভা এক লাখ প্রার্থী অংশগ্রহণ করবেন। শুধু ভাইভা নয়; চূড়ান্ত ফলও শূন্য পদের সংখ্যা অনুযায়ী দেওয়া হবে। যতগুলো পদ শূন্য থাকবে তার চেয়ে ২০ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাস করানো হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করা হবে। আলাদা করে বয়সের কোনো গণনা হবে না। বিজ্ঞপ্তি প্রকাশের সময় কোনো প্রার্থীর বয়স ৩৪ বছর ১১ মাস হলে তিনিও চাকরির সুপারিশ পাবেন।

এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ১৯তম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে সভা ডাকা হয়েছিল। এ নিয়োগের সিলেবাস, পরীক্ষা পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সুপারিশের আলোকে সব চূড়ান্ত করা হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ আগস্ট – বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ পদ্ধতিতে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এখন থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা থাকবে না এবং সরাসরি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তাই একটি বিধি তৈরি করা হচ্ছে। বিধিটি অনুমোদনের প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। বিধি অনুমোদন হলে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে।বুধবার (১৩ আগস্ট) ১৯তম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে সভা ডাকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম এ সভায় সভাপতিত্ব করেন।শিক্ষা মন্ত্রণালয় জানায়, নতুন বিধিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ভাইভার জন্য ডাকা হবে। অর্থাৎ শূন্য পদের সংখ্যা ৫০ হাজার হলে ভাইভা এক লাখ প্রার্থী অংশগ্রহণ করবেন। শুধু ভাইভা নয়; চূড়ান্ত ফলও শূন্য পদের সংখ্যা অনুযায়ী দেওয়া হবে। যতগুলো পদ শূন্য থাকবে তার চেয়ে ২০ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাস করানো হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করা হবে। আলাদা করে বয়সের কোনো গণনা হবে না। বিজ্ঞপ্তি প্রকাশের সময় কোনো প্রার্থীর বয়স ৩৪ বছর ১১ মাস হলে তিনিও চাকরির সুপারিশ পাবেন।এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ১৯তম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে সভা ডাকা হয়েছিল। এ নিয়োগের সিলেবাস, পরীক্ষা পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সুপারিশের আলোকে সব চূড়ান্ত করা হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×