হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২২ বছরে ১১ স্বামীকে খুন, অতঃপর যেভাবে ধরা পড়লেন সেই নারী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন


তেহরান, ১৩ আগস্ট – সম্পত্তির লোভে একে একে ২২ বছরে অন্তত ১১ জন স্বামীকে খুনের অভিযোগ উঠেছে ইরানের এক নারী সিরিয়াল কিলারের বিরুদ্ধে।

সম্প্রতি আল আরাবিয়ার এক প্রতিবেদন এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। কুলসুম আকবরি নামে ৫৬ বছর বয়সি এই নারীকে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশটির জনতা।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

পুলিশ ও তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, কুলসুম ২০০০ সাল থেকে পরিকল্পিতভাবে খুঁজে বের করতেন বয়সে বড়, সম্পদশালী অথচ নিঃসঙ্গ পুরুষদের। বিয়ের মাধ্যমে গড়ে তোলেন সম্পর্ক। তারপর আইনগতভাবে সম্পত্তির মালিকানা নিজের নামে লিখিয়ে নিতেন। এরপর কখনও বিষ, কখনও ভুল ওষুধ, কখনও মাদকের মাধ্যমে স্বামীদের মৃত্যুর দিকে ঠেলে দিতেন। এই মৃত্যুগুলো বেশিরভাগ সময়েই স্বাভাবিক শারীরিক অসুস্থতা বা বার্ধক্যজনিত কারণে হয়েছে বলে মনে হত। ফলে কারও সন্দেহ জাগেনি।

২০২৩ সালে কুলসুম আকবরি স্বামী গোলামরেজা বাবাইয়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে পরিবারের সন্দেহে বিষয়টি সামনে আসে। বাবাইয়ের ছেলে পুলিশের কাছে অভিযোগ করেন। তদন্তে বেরিয়ে আসে অতীতের একের পর এক রহস্যময় মৃত্যু, যার সঙ্গে জড়িয়ে আছেন কুলসুম।

আশ্চর্যজনকভাবে, ২০২০ সালে বিষ প্রয়োগে বেঁচে যাওয়া এক ভুক্তভোগীও পুলিশের কাছে সাক্ষ্য দেন। এতে পরিষ্কার হয়, এ ঘটনা কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়। বরং দীর্ঘ সময় ধরে চলা একটি ধারাবাহিক অপরাধচক্র।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৩ আগস্ট ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

২২ বছরে ১১ স্বামীকে খুন, অতঃপর যেভাবে ধরা পড়লেন সেই নারী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২২ বছরে ১১ স্বামীকে খুন, অতঃপর যেভাবে ধরা পড়লেন সেই নারী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ১৩ আগস্ট – সম্পত্তির লোভে একে একে ২২ বছরে অন্তত ১১ জন স্বামীকে খুনের অভিযোগ উঠেছে ইরানের এক নারী সিরিয়াল কিলারের বিরুদ্ধে।সম্প্রতি আল আরাবিয়ার এক প্রতিবেদন এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। কুলসুম আকবরি নামে ৫৬ বছর বয়সি এই নারীকে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশটির জনতা।পুলিশ ও তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, কুলসুম ২০০০ সাল থেকে পরিকল্পিতভাবে খুঁজে বের করতেন বয়সে বড়, সম্পদশালী অথচ নিঃসঙ্গ পুরুষদের। বিয়ের মাধ্যমে গড়ে তোলেন সম্পর্ক। তারপর আইনগতভাবে সম্পত্তির মালিকানা নিজের নামে লিখিয়ে নিতেন। এরপর কখনও বিষ, কখনও ভুল ওষুধ, কখনও মাদকের মাধ্যমে স্বামীদের মৃত্যুর দিকে ঠেলে দিতেন। এই মৃত্যুগুলো বেশিরভাগ সময়েই স্বাভাবিক শারীরিক অসুস্থতা বা বার্ধক্যজনিত কারণে হয়েছে বলে মনে হত। ফলে কারও সন্দেহ জাগেনি।২০২৩ সালে কুলসুম আকবরি স্বামী গোলামরেজা বাবাইয়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে পরিবারের সন্দেহে বিষয়টি সামনে আসে। বাবাইয়ের ছেলে পুলিশের কাছে অভিযোগ করেন। তদন্তে বেরিয়ে আসে অতীতের একের পর এক রহস্যময় মৃত্যু, যার সঙ্গে জড়িয়ে আছেন কুলসুম।আশ্চর্যজনকভাবে, ২০২০ সালে বিষ প্রয়োগে বেঁচে যাওয়া এক ভুক্তভোগীও পুলিশের কাছে সাক্ষ্য দেন। এতে পরিষ্কার হয়, এ ঘটনা কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়। বরং দীর্ঘ সময় ধরে চলা একটি ধারাবাহিক অপরাধচক্র।সূত্র: আরটিভি নিউজএনএন/ ১৩ আগস্ট ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×