হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতে সিলিন্ডারের দাম কমলো

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৩ জুন ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ০১ জুন – মাসের শুরুতেই সুখবর পেলো ভারতের জনগণ। এক ধাক্কায় অনেকটা কমলো বাণিজ্যিক গ্যাসের দাম। ১ জুন থেকে দেশজুড়ে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৬৯ রুপি ৫০ পয়সা কমানোর ঘোষণা দিয়েছে ভারতীয় তেল কোম্পানিগুলো।

বার্তা সংস্থা এএনআই’র খবর অনুসারে, মাসের প্রথম দিন থেকেই ভারতজুড়ে কার্যকর হয়েছে এলপিজি সিলিন্ডারের নতুন দাম।
ফলে কলকাতায় এখন বাণিজ্য়িক গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৭৮৯ রুপি ৫০ পয়সা। দিল্লিতে দাম দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৬ রুপি। মুম্বাই শহরে ১৯ কেজি এলপিজি গ্যাসের দাম ১ হাজার ৬২৯ রুপি, আর চেন্নাইয়ে দাম হলো ১ হাজার ৮৪১ রুপি ৫০ পয়সা।

তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও গৃহস্থালী কাজে ব্যবহার হওয়া ১৪ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রয়েছে। উল্লেখ্য, গত মার্চ মাসেও ভারতে বাণিজ্য়িক গ্যাসের দাম কমেছিল ১৯ রুপি। এরপর এপ্রিল মাসে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩০ রুপি ৫০ পয়সা এবং পাঁচ কেজি এফটিএলের (ফ্রি ট্রেড এলপিজি) দাম ৭ রুপি ৫০ পয়সা কমিয়েছিল তেল কোম্পানিগুলো।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

সাধারণত, হোটেল-রেস্তোরাঁ ও ক‌্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ‌্যাস ব‌্যবহার করা হয়। মূল‌্যবৃদ্ধির বাজারে বাণিজ্যিক গ‌্যাসের দাম কমায় নিঃসন্দেহে তা স্বস্তি দেবে ব্যবসায়ীদের। সাধারণ মানুষের ওপরও পরোক্ষভাবে মূল্যবৃদ্ধির চাপ কিছুটা কমবে।

প্রসঙ্গত, বিশ্ববাজারে তেলের দাম বাড়া-কমার ওপর ভারতে জ্বালানির দাম নির্ধারিত হয়। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তারা নিয়মিত তেল-গ্যাসের দাম পরিবর্তন করে থাকে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০১ জুন ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতে সিলিন্ডারের দাম কমলো

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতে সিলিন্ডারের দাম কমলো

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৩ জুন ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ০১ জুন – মাসের শুরুতেই সুখবর পেলো ভারতের জনগণ। এক ধাক্কায় অনেকটা কমলো বাণিজ্যিক গ্যাসের দাম। ১ জুন থেকে দেশজুড়ে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৬৯ রুপি ৫০ পয়সা কমানোর ঘোষণা দিয়েছে ভারতীয় তেল কোম্পানিগুলো।বার্তা সংস্থা এএনআই’র খবর অনুসারে, মাসের প্রথম দিন থেকেই ভারতজুড়ে কার্যকর হয়েছে এলপিজি সিলিন্ডারের নতুন দাম।ফলে কলকাতায় এখন বাণিজ্য়িক গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৭৮৯ রুপি ৫০ পয়সা। দিল্লিতে দাম দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৬ রুপি। মুম্বাই শহরে ১৯ কেজি এলপিজি গ্যাসের দাম ১ হাজার ৬২৯ রুপি, আর চেন্নাইয়ে দাম হলো ১ হাজার ৮৪১ রুপি ৫০ পয়সা।তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও গৃহস্থালী কাজে ব্যবহার হওয়া ১৪ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রয়েছে। উল্লেখ্য, গত মার্চ মাসেও ভারতে বাণিজ্য়িক গ্যাসের দাম কমেছিল ১৯ রুপি। এরপর এপ্রিল মাসে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩০ রুপি ৫০ পয়সা এবং পাঁচ কেজি এফটিএলের (ফ্রি ট্রেড এলপিজি) দাম ৭ রুপি ৫০ পয়সা কমিয়েছিল তেল কোম্পানিগুলো।সাধারণত, হোটেল-রেস্তোরাঁ ও ক‌্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ‌্যাস ব‌্যবহার করা হয়। মূল‌্যবৃদ্ধির বাজারে বাণিজ্যিক গ‌্যাসের দাম কমায় নিঃসন্দেহে তা স্বস্তি দেবে ব্যবসায়ীদের। সাধারণ মানুষের ওপরও পরোক্ষভাবে মূল্যবৃদ্ধির চাপ কিছুটা কমবে।প্রসঙ্গত, বিশ্ববাজারে তেলের দাম বাড়া-কমার ওপর ভারতে জ্বালানির দাম নির্ধারিত হয়। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তারা নিয়মিত তেল-গ্যাসের দাম পরিবর্তন করে থাকে।সূত্র: জাগো নিউজআইএ/ ০১ জুন ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×