হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘বিমানে বোমা আতঙ্ক’, মুম্বাই বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৪ জুন ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন


নয়াদিল্লি, ০১ জুন – বোমা আতঙ্কের জেরে মুম্বাই বিমানবন্দরে সাত সকালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। আজ শনিবার সকালে চেন্নাই থেকে মুম্বাইয়ে অবতরণের পরই একটি বিমানে বোমা আছে বলে খবর আসে মুম্বই বিমানবন্দরে। সঙ্গে সঙ্গেই বিমানে শুরু হয় তল্লাশি অভিযান।

ভারতীয় গণমাধ্যম বলছে, এক বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, সব যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামানো হয়। পরে বিমানটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সব নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পরে, বিমানটিকে আবার টার্মিনাল এলাকায় স্থাপন করা হবে।

জানা গেছে, ১৭২ জন যাত্রী নিয়ে সকাল ৭টা নাগাদ ওই বিমান চেন্নাই থেকে মুম্বাই বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে। বেসরকারি সংস্থার ওই বিমানের উড়ান সংখ্যা ছিল ৬ই৫৩১৪। বিমানটি মুম্বাই বিমানবন্দরে নামে সকাল পৌনে ৯টা নাগাদ।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

এর আগে গত সোমবার দিল্লি থেকে বারাণসীগামী একটি বিমানে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আকাশে ওড়ার আগেই রানওয়েতে থামানো হয় বিমানটি। পরে জরুরি ভিত্তিতে বিমানের সকল যাত্রীকে নামিয়ে চলে তল্লাশি অভিযান।

তবে সন্দেহজনক কিছুই খুঁজে পাইনি পুলিশ।

তারও আগে গত ১৫ মে দিল্লি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে এমন কাগজের টুকরো মিলেছিল। যেখানে লেখা ছিল, বোমা রাখা রয়েছে বিমানে। পাশাপাশি গত মাসে দিল্লির একাধিক হাসপাতাল, বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ানো হয়েছে। যদিও সব’কটি ক্ষেত্রেই তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

সূত্র: আমাদের সময়
আইএ/ ০১ জুন ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘বিমানে বোমা আতঙ্ক’, মুম্বাই বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘বিমানে বোমা আতঙ্ক’, মুম্বাই বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুন ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ০১ জুন – বোমা আতঙ্কের জেরে মুম্বাই বিমানবন্দরে সাত সকালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। আজ শনিবার সকালে চেন্নাই থেকে মুম্বাইয়ে অবতরণের পরই একটি বিমানে বোমা আছে বলে খবর আসে মুম্বই বিমানবন্দরে। সঙ্গে সঙ্গেই বিমানে শুরু হয় তল্লাশি অভিযান।ভারতীয় গণমাধ্যম বলছে, এক বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, সব যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামানো হয়। পরে বিমানটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সব নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পরে, বিমানটিকে আবার টার্মিনাল এলাকায় স্থাপন করা হবে।জানা গেছে, ১৭২ জন যাত্রী নিয়ে সকাল ৭টা নাগাদ ওই বিমান চেন্নাই থেকে মুম্বাই বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে। বেসরকারি সংস্থার ওই বিমানের উড়ান সংখ্যা ছিল ৬ই৫৩১৪। বিমানটি মুম্বাই বিমানবন্দরে নামে সকাল পৌনে ৯টা নাগাদ।এর আগে গত সোমবার দিল্লি থেকে বারাণসীগামী একটি বিমানে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আকাশে ওড়ার আগেই রানওয়েতে থামানো হয় বিমানটি। পরে জরুরি ভিত্তিতে বিমানের সকল যাত্রীকে নামিয়ে চলে তল্লাশি অভিযান।তবে সন্দেহজনক কিছুই খুঁজে পাইনি পুলিশ।তারও আগে গত ১৫ মে দিল্লি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে এমন কাগজের টুকরো মিলেছিল। যেখানে লেখা ছিল, বোমা রাখা রয়েছে বিমানে। পাশাপাশি গত মাসে দিল্লির একাধিক হাসপাতাল, বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ানো হয়েছে। যদিও সব’কটি ক্ষেত্রেই তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।সূত্র: আমাদের সময়আইএ/ ০১ জুন ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×