হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মেয়ের এক মাস পূর্ণ হলো, ছবি প্রকাশ্যে আনলেন পরীমনি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪, ১০:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৫ জুন – পুত্রসন্তানের পর কন্যা সন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। নতুন অতিথির আগমনের পর দুই সন্তান রাজ্য ও প্রিয়মকে নিয়েই তার সুখের সংসার; যাদের নিয়ে আনন্দে কাটান এই অভিনেত্রী।

গত মাসে ৬ দিন বয়সি এক কন্যা শিশুর দত্তক নিয়েছিলেন পরীমনি। নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। মেয়ের জন্য আকিকাও সম্পন্ন করেছেন। এখন তাকে নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাতে দেখা যায় এই অভিনেত্রীকে।

পরীর সংসারের এই নতুন অতিথিকে নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহ শুরু থেকেই। মেয়েকে দেখাবেন বলে সময়ও চেয়ে নিয়েছিলেন অভিনেত্রী। দেখিয়েছেনও একবার; কিন্তু এতেও মন ভরেনি ভক্তদের। এবার কোলে তুলে মেয়েকে প্রকাশ্যে আনলেন পরী। সঙ্গে জানালেন দুই সন্তানকে নিয়ে তার অনুভূতির কথা।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

মঙ্গলবার পরীর সংসারের নতুন এই অতিথির আগমনের এক মাস পূর্ণ হয়েছে। এদিন মধ্যরাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন এই অভিনেত্রী। সঙ্গে যোগ করেন কন্যা শিশু প্রিয়ম ও ছেলে রাজ্যের কিছু ছবি। রাজ্য-প্রিয়মকে নিয়ে তার অনুভূতি প্রকাশ করে পরীমনি লিখেছেন, ‘এ আমার এক সুখের জীবন। আমার সুখ পাখিরা। আমার মেয়ের এক মাস হয়ে গেলো আলহামদুলিল্লাহ।’

এতে ভক্তদেরও সাড়া ছিল দেখার মতই। কেউ কেউ লিখেছেন, ‘মা পরী সত্যি অসাধারণ’, ‘সুন্দর স্নিগ্ধ পদ্ম প্রিয়ম আর পরী মাশাআল্লাহ’, ‘সুখের জীবন সারাজীবন সুখময় হোক’, এসব কথা দেখা যায় মন্তব্য ঘরে।

এর আগেও কন্যা সন্তানকে নিয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেছিলেন পরীমনি। বলেছেন, ‘আমার মেয়ে এলো ঘরে। যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম। এই নামেই বিশ্ব চিনবে ওকে। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! পৃথিবীতে আসার ৬ দিন হলো ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে। আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন।’

বর্তমানে ‘রঙিলা কিতাব’ নামে একটি ভারতীয় ওয়েব কন্টেন্টের কাজ করছেন এ নায়িকা। কিঙ্কর আহ্সানের ‘রঙিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য সাত পর্বের এ ওয়েব সিরিজের পরিচালনা করছেন অনম বিশ্বাস।

আইএ/ ০৫ জুন ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

মেয়ের এক মাস পূর্ণ হলো, ছবি প্রকাশ্যে আনলেন পরীমনি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মেয়ের এক মাস পূর্ণ হলো, ছবি প্রকাশ্যে আনলেন পরীমনি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৫ জুন – পুত্রসন্তানের পর কন্যা সন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। নতুন অতিথির আগমনের পর দুই সন্তান রাজ্য ও প্রিয়মকে নিয়েই তার সুখের সংসার; যাদের নিয়ে আনন্দে কাটান এই অভিনেত্রী।গত মাসে ৬ দিন বয়সি এক কন্যা শিশুর দত্তক নিয়েছিলেন পরীমনি। নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। মেয়ের জন্য আকিকাও সম্পন্ন করেছেন। এখন তাকে নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাতে দেখা যায় এই অভিনেত্রীকে।পরীর সংসারের এই নতুন অতিথিকে নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহ শুরু থেকেই। মেয়েকে দেখাবেন বলে সময়ও চেয়ে নিয়েছিলেন অভিনেত্রী। দেখিয়েছেনও একবার; কিন্তু এতেও মন ভরেনি ভক্তদের। এবার কোলে তুলে মেয়েকে প্রকাশ্যে আনলেন পরী। সঙ্গে জানালেন দুই সন্তানকে নিয়ে তার অনুভূতির কথা।মঙ্গলবার পরীর সংসারের নতুন এই অতিথির আগমনের এক মাস পূর্ণ হয়েছে। এদিন মধ্যরাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন এই অভিনেত্রী। সঙ্গে যোগ করেন কন্যা শিশু প্রিয়ম ও ছেলে রাজ্যের কিছু ছবি। রাজ্য-প্রিয়মকে নিয়ে তার অনুভূতি প্রকাশ করে পরীমনি লিখেছেন, ‘এ আমার এক সুখের জীবন। আমার সুখ পাখিরা। আমার মেয়ের এক মাস হয়ে গেলো আলহামদুলিল্লাহ।’এতে ভক্তদেরও সাড়া ছিল দেখার মতই। কেউ কেউ লিখেছেন, ‘মা পরী সত্যি অসাধারণ’, ‘সুন্দর স্নিগ্ধ পদ্ম প্রিয়ম আর পরী মাশাআল্লাহ’, ‘সুখের জীবন সারাজীবন সুখময় হোক’, এসব কথা দেখা যায় মন্তব্য ঘরে।এর আগেও কন্যা সন্তানকে নিয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেছিলেন পরীমনি। বলেছেন, ‘আমার মেয়ে এলো ঘরে। যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম। এই নামেই বিশ্ব চিনবে ওকে। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! পৃথিবীতে আসার ৬ দিন হলো ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে। আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন।’বর্তমানে ‘রঙিলা কিতাব’ নামে একটি ভারতীয় ওয়েব কন্টেন্টের কাজ করছেন এ নায়িকা। কিঙ্কর আহ্সানের ‘রঙিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য সাত পর্বের এ ওয়েব সিরিজের পরিচালনা করছেন অনম বিশ্বাস।আইএ/ ০৫ জুন ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×