হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সু চির জন্মদিন পালন করায় মিয়ানমারে গ্রেফতার ২২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২১ জুন ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন


নেপিডো, ২০ জুন – খোঁপায় ফুল গোঁজাতে ভালোবাসেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। বরাবর এই সাজেই দেখা গেছে তাকে। বুধবার (১৯ জুন) ছিল সু চির জন্মদিন। তার জন্মদিনে সেদিন চুলে ফুল পরে ছবি পোস্ট করায় দেশটির দ্বিতীয় বৃহৎ নগরী মান্দালে থেকে পুলিশ ২২ জনকে গ্রেফতার করেছে।

মিয়ানমারের স্থানীয় একটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, মিয়ানমারের মধ্যাঞ্চলের ওই নগরীতে চুলে ফুল পরা অথবা জনসমাগমস্থলে প্রার্থনা করার কারণে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

জান্তাপন্থী হিসেবে পরিচিত একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে বেশ কিছু ছবি পোস্ট করে ওই ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। যদিও সংবাদমাধ্যম বিবিসি স্বাধীনভাবে ওই পোস্টের সত্যতা যাচাই করতে পারেনি।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

২০২১ সালের পহেলা ফেব্রুয়ারিতে সু চির নেতৃত্বাধীন দলের নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এর পর থেকেই নোবেল শান্তি পুরস্কারজয়ী এ নেত্রীকে গৃহবন্দি করেছে জান্তা সরকার।

৭৮ বছর বয়সী সু চি শারীরিক নানা জটিলতায় এখন অনেকটাই অসুস্থ হয়ে পড়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ এবং মানবাধিকার সংগঠন থেকে জান্তা সরকারের কাছে সু চিকে ছেড়ে দেওয়ায় আহ্বান জানানো হলেও জান্তা সে আহ্বানে এখন পর্যন্ত সাড়া দেয়নি।

সু চিকে তার পরিবার বা অন্য কারো সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। ২০২১ সালের ফেব্রুয়ারির পর শুধু গত বছরের জুলাইয়ে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সু চির সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ২০ জুন ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সু চির জন্মদিন পালন করায় মিয়ানমারে গ্রেফতার ২২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সু চির জন্মদিন পালন করায় মিয়ানমারে গ্রেফতার ২২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২১ জুন ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নেপিডো, ২০ জুন – খোঁপায় ফুল গোঁজাতে ভালোবাসেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। বরাবর এই সাজেই দেখা গেছে তাকে। বুধবার (১৯ জুন) ছিল সু চির জন্মদিন। তার জন্মদিনে সেদিন চুলে ফুল পরে ছবি পোস্ট করায় দেশটির দ্বিতীয় বৃহৎ নগরী মান্দালে থেকে পুলিশ ২২ জনকে গ্রেফতার করেছে।মিয়ানমারের স্থানীয় একটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, মিয়ানমারের মধ্যাঞ্চলের ওই নগরীতে চুলে ফুল পরা অথবা জনসমাগমস্থলে প্রার্থনা করার কারণে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।জান্তাপন্থী হিসেবে পরিচিত একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে বেশ কিছু ছবি পোস্ট করে ওই ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। যদিও সংবাদমাধ্যম বিবিসি স্বাধীনভাবে ওই পোস্টের সত্যতা যাচাই করতে পারেনি।২০২১ সালের পহেলা ফেব্রুয়ারিতে সু চির নেতৃত্বাধীন দলের নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এর পর থেকেই নোবেল শান্তি পুরস্কারজয়ী এ নেত্রীকে গৃহবন্দি করেছে জান্তা সরকার।৭৮ বছর বয়সী সু চি শারীরিক নানা জটিলতায় এখন অনেকটাই অসুস্থ হয়ে পড়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ এবং মানবাধিকার সংগঠন থেকে জান্তা সরকারের কাছে সু চিকে ছেড়ে দেওয়ায় আহ্বান জানানো হলেও জান্তা সে আহ্বানে এখন পর্যন্ত সাড়া দেয়নি।সু চিকে তার পরিবার বা অন্য কারো সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। ২০২১ সালের ফেব্রুয়ারির পর শুধু গত বছরের জুলাইয়ে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সু চির সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন।সূত্র: ডেইলি-বাংলাদেশআইএ/ ২০ জুন ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×