বাগেরহাট, ২২ জুন – বাগেরহাটের ফকিরহাটে বাস চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের স্ত্রী। শনিবার (২২ জুন) সকাল সাড়ে ৮টায় বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পটুয়াখালী জেলার গরিয়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে খলিলুর রহমান রাড়ী (৩৫) ও তার এক বছরের ছেলে। আহত খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগমকে (৩০) উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার মনিরুল ইসলাম বলেন, সকালে পটুয়াখালী থেকে স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলযোগে যশোরে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন খলিলুর রহমান রাড়ী। পিলজংগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের চাপায় ঘটনাস্থলে বাবা ছেলে মারা যায়। এ সময় আশঙ্কাজনক অবস্থায় খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগম গুরুতর আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
কাটাখালি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ আমাদের হেফাজতে রয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মোটরসাইকেল উদ্ধার ও বাস জব্দ করা হয়েছে। তবে বাস চালক ও সহযোগী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২২ জুন ২০২৪





মন্তব্য করুন