হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাশিয়ায় অফিস ভবনে আগুন, মৃত ৮

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন


মস্কো, ২৫ জুন – রাশিয়ায় মস্কোয় একটি অফিস ভবনে ভয়াবহ আগুনে পুড়ে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় সোমবার (২৪ জুন) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

জরুরি সেবা কর্মকর্তারা তাসকে বলেছেন, রাজধানী মস্কো থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তর-পূর্বের ফ্রায়জিনোতে একটি অফিস ভবনে ভয়াবহ আগুন লেগেছে। সেখান থেকে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় এক জরুরি সেবা কর্মকর্তা বলেছেন, অফিসের ভেতরে আগুনে পুড়ে ছয়জনের মৃত্যু হয়েছে। আর আগুন থেকে বাঁচার জন্য জানালা দিয়ে ঝাঁপ দিয়ে আরও দুজন মারা গেছেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আটতলা কমপ্লেক্সের উপরতলা থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। ভবনটিতে একসময় প্লাটান রিসার্চ ইনস্টিটিউট এবং প্রতিরক্ষা শিল্প ছিল বলে জানিয়েছে তাস।

তবে রাশিয়ার মালিকানাধীন ইলেকট্রনিক্স সংস্থা রুসেলেক্ট্রনিক্স এক বিবৃতিতে জানিয়েছে, ভবনটি ১৯৯০ সাল থেকে ব্যক্তি মালিকানাধীন।

আঞ্চলিক গভর্নর আন্দ্রে ভোরোবিওভ বলেন, ভবনটি থেকে উদ্ধার করা ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আহত দুই দমকলকর্মীকেও চিকিৎসা দেয়া হচ্ছে।

জরুরি সেবা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নেভাতে শতাধিক বিশেষজ্ঞ ও দুটি হেলিকপ্টার কাজ করছে। তবে কীভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৫ জুন ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রাশিয়ায় অফিস ভবনে আগুন, মৃত ৮

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাশিয়ায় অফিস ভবনে আগুন, মৃত ৮

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ২৫ জুন – রাশিয়ায় মস্কোয় একটি অফিস ভবনে ভয়াবহ আগুনে পুড়ে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় সোমবার (২৪ জুন) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।জরুরি সেবা কর্মকর্তারা তাসকে বলেছেন, রাজধানী মস্কো থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তর-পূর্বের ফ্রায়জিনোতে একটি অফিস ভবনে ভয়াবহ আগুন লেগেছে। সেখান থেকে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।স্থানীয় এক জরুরি সেবা কর্মকর্তা বলেছেন, অফিসের ভেতরে আগুনে পুড়ে ছয়জনের মৃত্যু হয়েছে। আর আগুন থেকে বাঁচার জন্য জানালা দিয়ে ঝাঁপ দিয়ে আরও দুজন মারা গেছেন।অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আটতলা কমপ্লেক্সের উপরতলা থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। ভবনটিতে একসময় প্লাটান রিসার্চ ইনস্টিটিউট এবং প্রতিরক্ষা শিল্প ছিল বলে জানিয়েছে তাস।তবে রাশিয়ার মালিকানাধীন ইলেকট্রনিক্স সংস্থা রুসেলেক্ট্রনিক্স এক বিবৃতিতে জানিয়েছে, ভবনটি ১৯৯০ সাল থেকে ব্যক্তি মালিকানাধীন।আঞ্চলিক গভর্নর আন্দ্রে ভোরোবিওভ বলেন, ভবনটি থেকে উদ্ধার করা ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আহত দুই দমকলকর্মীকেও চিকিৎসা দেয়া হচ্ছে।জরুরি সেবা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নেভাতে শতাধিক বিশেষজ্ঞ ও দুটি হেলিকপ্টার কাজ করছে। তবে কীভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২৫ জুন ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×