হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিলেন সুপ্রিম কোর্ট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২ জুলাই ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ০১ জুলাই – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্রীয় কাজের জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়মুক্তি রয়েছে। সোমবার (১ জুলাই) মার্কিন সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে। তবে রায়ে বলা হয়েছে, ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য এই দায়মুক্তি প্রযোজ্য নয়। এই ঐতিহাসিক রায়ে প্রথমবার মার্কিন প্রেসিডেন্টের কিছু মাত্রায় বিচারিক দায়মুক্তির স্বীকৃতি দেওয়া হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সুপ্রিম কোর্টের বিচারপতিদের ৬-৩ সংখ্যাগরিষ্ঠতায় এই রায় দেওয়া হয়েছে। রায় লিখেছেন প্রধান বিচারপতি জন রবার্টস। এতে ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হার এড়ানোর চেষ্টার মামলায় নিম্ন আদালতে ট্রাম্পের দায়মুক্তির আবেদন খারিজের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। ট্রাম্প দাবি করেছিলেন, প্রেসিডেন্ট হিসেবে ফৌজাদির অভিযোগ থেকে তার দায়মুক্তি রয়েছে।

সুপ্রিম কোর্টের ছয় রক্ষণশীল বিচারপতি রায়ের পক্ষে ছিলেন। আর তিনজন উদারপন্থি বিচারপতি বিপক্ষে মত দিয়েছেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

রবার্টস তার রায়ে লিখেছেন, আমাদের সংবিধান অনুযায়ী ক্ষমতার পৃথকীকরণের কাঠামোর ভিত্তিতে মেয়াদকালে গৃহীত অফিসিয়াল কর্মকাণ্ডের জন্য সাবেক প্রেসিডেন্টের কিছু দায়মুক্তি প্রয়োজন।

তিনি আরও বলেন, অন্তত প্রেসিডেন্টের মৌলিক সাংবিধানিক ক্ষমতার চর্চার ক্ষেত্রে এই দায়মুক্তি অবশ্যই নিরঙ্কুশ হতে হবে। অপর অফিসিয়াল কর্মকাণ্ডের জন্যও তিনি দায়মুক্তি পাওয়ার যোগ্য।

ট্রাম্প এই রায়কে ‘আমাদের সংবিধান ও গণতন্ত্রের জন্য বড় জয়’ হিসেবে বর্ণনা করেছেন।

২০২০ সালের নির্বাচনের ফলাফল পাল্টানোর চেষ্টা, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দিয়ে চুপ করানোর অভিযোগ, কর ফাঁকি, এবং রাষ্ট্রের গোপন নথি সরানোর বিষয়ে ট্রাম্পের বিরুদ্ধে একাধিক মামলা চলমান। সুপ্রিম কোর্টের রায় অনুসারে, নির্বাচনের ফলাফল উল্টানোর চেষ্টা ও রাষ্ট্রের গোপন নথি সরানোর বিষয়ে ট্রাম্প দায়মুক্তি পেতে পারেন; তবে স্টর্মি ড্যানিয়েলস এবং কর ফাঁকির মামলায় এ দায়মুক্তি প্রযোজ্য হবে না।

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ০১ জুলাই ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিলেন সুপ্রিম কোর্ট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিলেন সুপ্রিম কোর্ট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২ জুলাই ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ০১ জুলাই – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্রীয় কাজের জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়মুক্তি রয়েছে। সোমবার (১ জুলাই) মার্কিন সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে। তবে রায়ে বলা হয়েছে, ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য এই দায়মুক্তি প্রযোজ্য নয়। এই ঐতিহাসিক রায়ে প্রথমবার মার্কিন প্রেসিডেন্টের কিছু মাত্রায় বিচারিক দায়মুক্তির স্বীকৃতি দেওয়া হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।সুপ্রিম কোর্টের বিচারপতিদের ৬-৩ সংখ্যাগরিষ্ঠতায় এই রায় দেওয়া হয়েছে। রায় লিখেছেন প্রধান বিচারপতি জন রবার্টস। এতে ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হার এড়ানোর চেষ্টার মামলায় নিম্ন আদালতে ট্রাম্পের দায়মুক্তির আবেদন খারিজের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। ট্রাম্প দাবি করেছিলেন, প্রেসিডেন্ট হিসেবে ফৌজাদির অভিযোগ থেকে তার দায়মুক্তি রয়েছে।সুপ্রিম কোর্টের ছয় রক্ষণশীল বিচারপতি রায়ের পক্ষে ছিলেন। আর তিনজন উদারপন্থি বিচারপতি বিপক্ষে মত দিয়েছেন।রবার্টস তার রায়ে লিখেছেন, আমাদের সংবিধান অনুযায়ী ক্ষমতার পৃথকীকরণের কাঠামোর ভিত্তিতে মেয়াদকালে গৃহীত অফিসিয়াল কর্মকাণ্ডের জন্য সাবেক প্রেসিডেন্টের কিছু দায়মুক্তি প্রয়োজন।তিনি আরও বলেন, অন্তত প্রেসিডেন্টের মৌলিক সাংবিধানিক ক্ষমতার চর্চার ক্ষেত্রে এই দায়মুক্তি অবশ্যই নিরঙ্কুশ হতে হবে। অপর অফিসিয়াল কর্মকাণ্ডের জন্যও তিনি দায়মুক্তি পাওয়ার যোগ্য।ট্রাম্প এই রায়কে ‘আমাদের সংবিধান ও গণতন্ত্রের জন্য বড় জয়’ হিসেবে বর্ণনা করেছেন।২০২০ সালের নির্বাচনের ফলাফল পাল্টানোর চেষ্টা, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দিয়ে চুপ করানোর অভিযোগ, কর ফাঁকি, এবং রাষ্ট্রের গোপন নথি সরানোর বিষয়ে ট্রাম্পের বিরুদ্ধে একাধিক মামলা চলমান। সুপ্রিম কোর্টের রায় অনুসারে, নির্বাচনের ফলাফল উল্টানোর চেষ্টা ও রাষ্ট্রের গোপন নথি সরানোর বিষয়ে ট্রাম্প দায়মুক্তি পেতে পারেন; তবে স্টর্মি ড্যানিয়েলস এবং কর ফাঁকির মামলায় এ দায়মুক্তি প্রযোজ্য হবে না।সূত্র: বাংলা ট্রিবিউনআইএ/ ০১ জুলাই ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×