মুম্বাই, ০৪ জুলাই – গত বছর ডিসেম্বর মাসে সুরা খানকে বিয়ে করেন আরবাজ খান। মালাইকা অরোরা প্রাক্তন আরবাজ দ্বিতীয় বিয়ে করায় শোরগোল পড়ে গিয়েছিল বলিপাড়ায়। সেই শোরগোল মিটতে মিটতেই এবার নতুন গুঞ্জন, বাবা হতে চলেছেন আরবাজ খান। শোনা যাচ্ছে, শিগগিরই নাকি আরবাজ ও সুরার কোলে আসবে ফুটফুটে সন্তান।
সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে মুম্বাইয়ের একটি হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন আরবাজ ও সুরা।
দম্পতিকে দেখে পাপারাজ্জিদের সোজা প্রশ্ন, ‘কোনো সুখবর আছে নাকি?’ এই প্রশ্নের উত্তর না দিয়ে মিষ্টি হেসে গাড়িতে উঠেছেন আরবাজ ও সুরা। আর তা থেকেই গুঞ্জন রটে যায় আরবাজ ফের বাবা হচ্ছেন।
শুটিং সেটে মারধর ও অনাকাঙ্ক্ষিত হাতাহাতি: অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ তিশা ও অথৈ
২০১৭ সালে মালাইকার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় আরবাজের। ১৯ বছরের বিবাহিত জীবন ছিল তাদের। মালাইকা ও আরবাজের একটি ছেলেও আছে। তার নাম আরহান খান। ছেলে আরহানের সঙ্গে বেশ মধুর সম্পর্ক আরবাজের। এমনকি, মালাইকার সঙ্গে বন্ধুত্ব রয়েছে। তারই মাঝে সুরা খানকে বিয়ে করেছেন আরবাজ।
আইএ/ ০৪ জুলাই ২০২৪





মন্তব্য করুন