হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুর ফতেখাঁরকুলে উপ-নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারনায় ৩ চেয়ারম্যান প্রার্থী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১২ জুলাই ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন

সোয়েব সাঈদ, রামু::

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। বৃহষ্পতিবার, ১১ জুলাই সকালে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনের রিটার্নিং অফিসার, কক্সবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেন। এতে যুবলীগ নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ জামাল উদ্দিন কোম্পানি মোটরসাইকেল, যুবলীগ নেতা ও আইনজীবী তানভীর শাহ ঘোড়া ও সাংবাদিক হাসান মো. তারেক মুকিম আনারস প্রতীক পেয়েছেন।

এছাড়া আগেরদিন ১০ জুলাই শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ান সৌদি প্রবাসী মো. জোবাইর আহমদ ভুট্টো ও এস. মোহাম্মদ হোসেন। ফলে ৫জনের মধ্যে ৩ জন প্রার্থী চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন। প্রতীক বরাদ্ধের পর প্রথমদিনেই শুরু হয়েছে জমজমাট প্রচারনা।

গত ২৭ জুন নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মো: আতিয়ার রহমান উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই ইভিএমের মাধ্যমে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ- নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনের রিটার্নিং অফিসার, কক্সবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম জানান- ফতেখাঁরকুল ইউনিয়নে মোট ভোটার ২৪০৪৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১২৪১৯ জন, মহিলা ভোটার ১১৬২৭ জন। ৯ টি ভোট কেন্দ্রে ৫৬ টি ভোট কক্ষে আগামী ২৭ জুলাই ইভিএমের মাধ্যমে চেয়ারম্যান পদে উপ- নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে গত ২৯ এপ্রিল রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো পদত্যাগ করেন। ফলে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। পরে উপজেলা নির্বাচনে সিরাজুল ইসলাম ভুট্টো রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামুর ফতেখাঁরকুলে উপ-নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারনায় ৩ চেয়ারম্যান প্রার্থী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুর ফতেখাঁরকুলে উপ-নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারনায় ৩ চেয়ারম্যান প্রার্থী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১২ জুলাই ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
Print Image
সোয়েব সাঈদ, রামু:: রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। বৃহষ্পতিবার, ১১ জুলাই সকালে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনের রিটার্নিং অফিসার, কক্সবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেন। এতে যুবলীগ নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ জামাল উদ্দিন কোম্পানি মোটরসাইকেল, যুবলীগ নেতা ও আইনজীবী তানভীর শাহ ঘোড়া ও সাংবাদিক হাসান মো. তারেক মুকিম আনারস প্রতীক পেয়েছেন। এছাড়া আগেরদিন ১০ জুলাই শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ান সৌদি প্রবাসী মো. জোবাইর আহমদ ভুট্টো ও এস. মোহাম্মদ হোসেন। ফলে ৫জনের মধ্যে ৩ জন প্রার্থী চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন। প্রতীক বরাদ্ধের পর প্রথমদিনেই শুরু হয়েছে জমজমাট প্রচারনা। গত ২৭ জুন নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মো: আতিয়ার রহমান উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই ইভিএমের মাধ্যমে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ- নির্বাচন অনুষ্ঠিত হবে। ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনের রিটার্নিং অফিসার, কক্সবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম জানান- ফতেখাঁরকুল ইউনিয়নে মোট ভোটার ২৪০৪৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১২৪১৯ জন, মহিলা ভোটার ১১৬২৭ জন। ৯ টি ভোট কেন্দ্রে ৫৬ টি ভোট কক্ষে আগামী ২৭ জুলাই ইভিএমের মাধ্যমে চেয়ারম্যান পদে উপ- নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে গত ২৯ এপ্রিল রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো পদত্যাগ করেন। ফলে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। পরে উপজেলা নির্বাচনে সিরাজুল ইসলাম ভুট্টো রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×