হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজায় যুদ্ধ বন্ধে আলোচনায় রোমে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৮ জুলাই ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন


জেরুজালেম, ২৭ জুলাই – গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইতালির রোমে প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ তথ্য জানিয়েছেন।

বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন নেতানিয়াহু। এরই মধ্যে তিনি কংগ্রেসে ভাষণ দিয়েছেন। শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি ফ্লোরিডার মার-এ-লাগোতে যান। সেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।

বাইডেন প্রশাসন জানিয়েছে, অবরুদ্ধ উপত্যকায় যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে দূরত্ব কমেছে। এদিকে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, গাজার ট্র্যাজিডি ও দুর্ভোগে তিনি নীরব থাকবেন না। সব অংশীদারকে তিনি চুক্তিতে পৌঁছাতে আহ্বানও জানিয়েছেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

কমলা হ্যারিস বলেছেন, এখনই যুদ্ধ বন্ধের সময়, তবে এমনভাবে এটি বন্ধ করতে হবে যাতে ইসরায়েল নিরাপদে থাকে। তাছাড়া তিনি সব জিম্মিদের মুক্তি, গাজায় ফিলিস্তিনিদের ওপর অত্যাচার বন্ধ ও তাদের স্বাধীনতার কথাও উল্লেখ করেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহু জানিয়েছেন, সপ্তাহের শুরুতেই তিনি যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য রোমে প্রতিনিধি দল পাঠাবেন।

এদিকে গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় অব্যাহত হামলায় ৩৯ হাজার ১৭৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯০ হাজার ৪০৩ জন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৭ জুলাই ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজায় যুদ্ধ বন্ধে আলোচনায় রোমে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজায় যুদ্ধ বন্ধে আলোচনায় রোমে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৮ জুলাই ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ২৭ জুলাই – গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইতালির রোমে প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ তথ্য জানিয়েছেন।বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন নেতানিয়াহু। এরই মধ্যে তিনি কংগ্রেসে ভাষণ দিয়েছেন। শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি ফ্লোরিডার মার-এ-লাগোতে যান। সেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।বাইডেন প্রশাসন জানিয়েছে, অবরুদ্ধ উপত্যকায় যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে দূরত্ব কমেছে। এদিকে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, গাজার ট্র্যাজিডি ও দুর্ভোগে তিনি নীরব থাকবেন না। সব অংশীদারকে তিনি চুক্তিতে পৌঁছাতে আহ্বানও জানিয়েছেন।কমলা হ্যারিস বলেছেন, এখনই যুদ্ধ বন্ধের সময়, তবে এমনভাবে এটি বন্ধ করতে হবে যাতে ইসরায়েল নিরাপদে থাকে। তাছাড়া তিনি সব জিম্মিদের মুক্তি, গাজায় ফিলিস্তিনিদের ওপর অত্যাচার বন্ধ ও তাদের স্বাধীনতার কথাও উল্লেখ করেছেন।ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহু জানিয়েছেন, সপ্তাহের শুরুতেই তিনি যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য রোমে প্রতিনিধি দল পাঠাবেন।এদিকে গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় অব্যাহত হামলায় ৩৯ হাজার ১৭৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯০ হাজার ৪০৩ জন।সূত্র: জাগো নিউজআইএ/ ২৭ জুলাই ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×