হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে ফেললেন বাংলা বিভাগের সভাপতি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১ আগস্ট ২০২৪, ১০:০৭ অপরাহ্ন


ঢাকা, ০১ আগস্ট – কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হত্যা, নির্যাতন ও আটকের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে নিজ কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে ফেলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে অধ্যাপক শামীমা সুলতানা নিজেই এ বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

মাদারীপুরে একের পর এক বোমা ও ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অধ্যাপক শামিমা সুলতানার অফিস কক্ষে বসা একটি ছবি ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, শামীমা সুলতানার চেয়ারের পেছনের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নেই।

এ বিষয়ে বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা বলেন, শেখ হাসিনা আমাদের জননেত্রী ছিলেন, কিন্তু তিনি এখন তার সেই যোগ্যতা হারিয়েছেন। তার হাত আজ দেশের নিরীহ মানুষের রক্তে রঞ্জিত। দেশের সাধারণ শিক্ষার্থী, পথচারী, নিষ্পাপ শিশু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। আমার মনে হয় মানুষের হৃদয় থেকে শেখ হাসিনার ছবি মুছে গেছে। তিনি কোটা আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছেন, আবার বার বার মিথ্যাচার করেছেন। তিনি শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দিয়েছেন। তার হাতে অসংখ্য শিক্ষার্থীর রক্ত লেগে আছে। শিক্ষার্থীরা আমার সন্তানের মতো। যার হাত আমার সন্তানের রক্তে রঞ্জিত, তার ছবি আমার দেয়ালে রাখতে চাই না। তাই তার ছবি দেয়াল থেকে সরিয়ে ফেলেছি।

তিনি আরও বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটি দেয়াল থেকে সরাইনি। দেশের এই পরিস্থিতিতে আমার মনে হয়েছে বঙ্গবন্ধুর সমস্ত অর্জনকে শেখ হাসিনা গত কয়েকদিনের নারকীয় হত্যাকাণ্ড ও অপরাধযজ্ঞের মাধ্যমে ধুলিসাৎ করে দিয়েছেন।

প্রসঙ্গত, ২০০২ সালের ২৭ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে মন্ত্রীদের অফিস কক্ষ, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, বিদেশে বাংলাদেশের দূতাবাস ও সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস কক্ষে সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি টানানোর নির্দেশ দেওয়া হয়।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০১ আগস্ট ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে ফেললেন বাংলা বিভাগের সভাপতি first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে ফেললেন বাংলা বিভাগের সভাপতি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে ফেললেন বাংলা বিভাগের সভাপতি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১ আগস্ট ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০১ আগস্ট – কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হত্যা, নির্যাতন ও আটকের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে নিজ কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে ফেলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে অধ্যাপক শামীমা সুলতানা নিজেই এ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অধ্যাপক শামিমা সুলতানার অফিস কক্ষে বসা একটি ছবি ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, শামীমা সুলতানার চেয়ারের পেছনের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নেই। এ বিষয়ে বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা বলেন, শেখ হাসিনা আমাদের জননেত্রী ছিলেন, কিন্তু তিনি এখন তার সেই যোগ্যতা হারিয়েছেন। তার হাত আজ দেশের নিরীহ মানুষের রক্তে রঞ্জিত। দেশের সাধারণ শিক্ষার্থী, পথচারী, নিষ্পাপ শিশু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। আমার মনে হয় মানুষের হৃদয় থেকে শেখ হাসিনার ছবি মুছে গেছে। তিনি কোটা আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছেন, আবার বার বার মিথ্যাচার করেছেন। তিনি শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দিয়েছেন। তার হাতে অসংখ্য শিক্ষার্থীর রক্ত লেগে আছে। শিক্ষার্থীরা আমার সন্তানের মতো। যার হাত আমার সন্তানের রক্তে রঞ্জিত, তার ছবি আমার দেয়ালে রাখতে চাই না। তাই তার ছবি দেয়াল থেকে সরিয়ে ফেলেছি। তিনি আরও বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটি দেয়াল থেকে সরাইনি। দেশের এই পরিস্থিতিতে আমার মনে হয়েছে বঙ্গবন্ধুর সমস্ত অর্জনকে শেখ হাসিনা গত কয়েকদিনের নারকীয় হত্যাকাণ্ড ও অপরাধযজ্ঞের মাধ্যমে ধুলিসাৎ করে দিয়েছেন। প্রসঙ্গত, ২০০২ সালের ২৭ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে মন্ত্রীদের অফিস কক্ষ, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, বিদেশে বাংলাদেশের দূতাবাস ও সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস কক্ষে সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি টানানোর নির্দেশ দেওয়া হয়। সূত্র: ঢাকা পোস্ট আইএ/ ০১ আগস্ট ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে ফেললেন বাংলা বিভাগের সভাপতি first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×