হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কোটা আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে যা বললেন বাঁধন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৭ আগস্ট ২০২৪, ০১:০৭ অপরাহ্ন


ঢাকা, ০২ আগস্ট – শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষের পাশাপাশি সরব তারকারাও। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে এ দিন রাস্তায় নামেন অভিনয় জগতের সঙ্গে যুক্ত মানুষজন। এ মিছিলে হাঁটতে দেখা যায় অভিনেতা মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন। ছিলেন রাফিয়াত রাশিদ মিথিলা ও আশফাক নিপুণ, সোহেল মণ্ডলের মতো অসংখ্য শিল্পী।

এ সময় বাঁধন বলেন, ‘যে দিন থেকে এ ঘটনা ঘটেছে, দু’চোখের পাতা এক করতে পারিনি। একটা অসহ্য পরিস্থিতি চলছে। আমাদের দেশের ছাত্ররা দেখিয়ে দিল কীভাবে প্রতিবাদ করতে হয়। আমি কথা বলতে গিয়ে হয়তো রেগে যাচ্ছি। যে হত্যাকাণ্ড ঘটে গেল এবং ঘটছে, সেটির বিচার কি আমি চাইব না? যদি না চাই, তা হলে তো আমি এই রাষ্ট্রের কেউ না। তা হলে তো অমানুষ। আমার মনে হয়েছে, এর প্রতিবাদ করা উচিত।’

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

এ মুহূর্তে বাংলাদেশে গণগ্রেফতারি চলছে বলেই দাবি করেন অভিনেত্রী। তার অভিযোগ, নাবালাক শিক্ষার্থীদেরও রেয়াত করা হচ্ছে না। ছাত্র-ছাত্রীদের যে ভাবে গ্রেফতার করা হচ্ছে, তারই প্রতিবাদ জানাচ্ছেন তিনি।

কোটা সংস্কার আন্দোলনে প্রাণ গিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের। বাঁধন দাবি করেন, সাঈদের হত্যায় অভিযুক্ত হিসেবে ১৬ বছরের এক নাবালককে ধরেছে পুলিশ। যদিও সে জামিন পেয়েছে। কিন্তু বাঁধন দাবি করেছেন, এটা দ্বিচারিতা। তিনি বলেন, ‘যত দিন শিক্ষার্থীরা এই আন্দোলনে রয়েছেন, তত দিন তাদের সঙ্গেই থাকবেন।’

গণমাধ্যমের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। অভিনেত্রীর দাবি, তার দেশে নিরপেক্ষ সংবাদ পেশ করা হচ্ছে না। তিনি বলেন, ‘আমার ১২ বছরের মেয়েও বলছে, বন্ধ করো এ সব ভুয়া খবর।’

আইএ/ ০২ আগস্ট ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

কোটা আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে যা বললেন বাঁধন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কোটা আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে যা বললেন বাঁধন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট ২০২৪, ০১:০৭ অপরাহ্ন
[ad_1] ঢাকা, ০২ আগস্ট – শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষের পাশাপাশি সরব তারকারাও। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে এ দিন রাস্তায় নামেন অভিনয় জগতের সঙ্গে যুক্ত মানুষজন। এ মিছিলে হাঁটতে দেখা যায় অভিনেতা মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন। ছিলেন রাফিয়াত রাশিদ মিথিলা ও আশফাক নিপুণ, সোহেল মণ্ডলের মতো অসংখ্য শিল্পী।এ সময় বাঁধন বলেন, ‘যে দিন থেকে এ ঘটনা ঘটেছে, দু’চোখের পাতা এক করতে পারিনি। একটা অসহ্য পরিস্থিতি চলছে। আমাদের দেশের ছাত্ররা দেখিয়ে দিল কীভাবে প্রতিবাদ করতে হয়। আমি কথা বলতে গিয়ে হয়তো রেগে যাচ্ছি। যে হত্যাকাণ্ড ঘটে গেল এবং ঘটছে, সেটির বিচার কি আমি চাইব না? যদি না চাই, তা হলে তো আমি এই রাষ্ট্রের কেউ না। তা হলে তো অমানুষ। আমার মনে হয়েছে, এর প্রতিবাদ করা উচিত।’এ মুহূর্তে বাংলাদেশে গণগ্রেফতারি চলছে বলেই দাবি করেন অভিনেত্রী। তার অভিযোগ, নাবালাক শিক্ষার্থীদেরও রেয়াত করা হচ্ছে না। ছাত্র-ছাত্রীদের যে ভাবে গ্রেফতার করা হচ্ছে, তারই প্রতিবাদ জানাচ্ছেন তিনি।কোটা সংস্কার আন্দোলনে প্রাণ গিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের। বাঁধন দাবি করেন, সাঈদের হত্যায় অভিযুক্ত হিসেবে ১৬ বছরের এক নাবালককে ধরেছে পুলিশ। যদিও সে জামিন পেয়েছে। কিন্তু বাঁধন দাবি করেছেন, এটা দ্বিচারিতা। তিনি বলেন, ‘যত দিন শিক্ষার্থীরা এই আন্দোলনে রয়েছেন, তত দিন তাদের সঙ্গেই থাকবেন।’গণমাধ্যমের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। অভিনেত্রীর দাবি, তার দেশে নিরপেক্ষ সংবাদ পেশ করা হচ্ছে না। তিনি বলেন, ‘আমার ১২ বছরের মেয়েও বলছে, বন্ধ করো এ সব ভুয়া খবর।’আইএ/ ০২ আগস্ট ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×