হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিজিবির অভিযানে ২১ কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন

কক্সবাজারে বিজিবির মাদকবিরোধী অভিযানে এক রাতেই ২১ কোটি টাকা মূল্যের ৪ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) রাতে টেকনাফ ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় পৃথক এই অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

বিজিবি জানায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুপাড়া সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছে।

এ প্রেক্ষিতে ব্যাটালিয়ন অধিনায়ক আব্দুল্লাহ আল মাশরুকীর নেতৃত্বে রেজুপাড়া বিওপির একটি বিশেষ আভিযানিকদল ফুটেরঝিরি এলাকায় দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থান গ্রহণ করে।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

আনুমানিক রাত ১টায় ওই এলাকা দিয়ে কতিপয় ব্যক্তিকে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তিরা একটি ব্যাগ ফেলে রাতের অন্ধকারের সুযোগে পাহাড়ের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল ব্যাগটি উদ্ধার করে তার ভেতর থেকে ২ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

এর আগে, ১৫ আগস্ট রাতে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নাইট্যংপাড়া সীমান্ত এলাকার পরিত্যক্ত একটি বস্তি বাড়িতে পাচারের উদ্দেশ্যে মায়ানমার হতে আনীত মাদকদ্রব্য লুকায়িত রয়েছে।

এই তথ্যের ভিত্তিতে আনুমানিক রাত সাড়ে ১১ টার দিকে তল্লাশি অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারের সুযোগে দুইজন ব্যক্তি ঘরের পিছন দিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে টহলদল তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ঘরের এক কোণে গর্ত খুঁড়ে জাল দিয়ে মোড়ানো একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে ১.৭৯৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়।

বিজিবি আভিযানিকদল ওই এলাকায়সমূহে গভীর রাত অবধি অভিযান পরিচালনা করা হলেও মাদক কারবারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদেরকে সনাক্ত করার জন্য বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

বিজিবির অভিযানে ২১ কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিজিবির অভিযানে ২১ কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারে বিজিবির মাদকবিরোধী অভিযানে এক রাতেই ২১ কোটি টাকা মূল্যের ৪ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) রাতে টেকনাফ ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় পৃথক এই অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। বিজিবি জানায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুপাড়া সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছে। এ প্রেক্ষিতে ব্যাটালিয়ন অধিনায়ক আব্দুল্লাহ আল মাশরুকীর নেতৃত্বে রেজুপাড়া বিওপির একটি বিশেষ আভিযানিকদল ফুটেরঝিরি এলাকায় দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থান গ্রহণ করে। আনুমানিক রাত ১টায় ওই এলাকা দিয়ে কতিপয় ব্যক্তিকে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তিরা একটি ব্যাগ ফেলে রাতের অন্ধকারের সুযোগে পাহাড়ের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল ব্যাগটি উদ্ধার করে তার ভেতর থেকে ২ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এর আগে, ১৫ আগস্ট রাতে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নাইট্যংপাড়া সীমান্ত এলাকার পরিত্যক্ত একটি বস্তি বাড়িতে পাচারের উদ্দেশ্যে মায়ানমার হতে আনীত মাদকদ্রব্য লুকায়িত রয়েছে। এই তথ্যের ভিত্তিতে আনুমানিক রাত সাড়ে ১১ টার দিকে তল্লাশি অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারের সুযোগে দুইজন ব্যক্তি ঘরের পিছন দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ঘরের এক কোণে গর্ত খুঁড়ে জাল দিয়ে মোড়ানো একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে ১.৭৯৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়। বিজিবি আভিযানিকদল ওই এলাকায়সমূহে গভীর রাত অবধি অভিযান পরিচালনা করা হলেও মাদক কারবারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদেরকে সনাক্ত করার জন্য বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×