হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জার্মানিতে ছুরি হামলায় ৩ জন নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৮ আগস্ট ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন



বার্লিন, ২৪ আগস্ট – জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর সোলিংজেনে একটি উৎসবে ছুরিকাঘাতে তিনজন নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন চারজন। স্থানীয় সময় শুক্রবার রাতে ওই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।হামলাকারী একজনই ছিল বলে জানা গেছে। তবে তাকে ধরতে পারেনি পুলিশ। হতাহতের এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন সোলিনেজের মেয়র টিম-অলিভার কার্জবাখ।এক বার্তায় তিনি বলেছেন, “আমাদের শহরে হামলার এই ঘটনা আমার হৃদয় ভেঙ্গে দিয়েছে। আমরা যাদেরকে হারিয়েছি, তাদের জন্য আমার চোখে জল আসছে। আহতদের জন্য আমি সমবেদনা জানাচ্ছি।”পুলিশ বলছে, সোলিনজেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে।মেয়রের বার্তায় বলা হয়েছে, শহরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিপণী বিতান প্রাঙ্গণে উন্মুক্ত ব্যান্ড কনসার্টে হামলার ঘটনাটি ঘটে।উত্তর রাইন-ওয়েস্টফেলিয়া রাজ্যের শহরটির সঙ্গে নেদারল্যান্ডসের সীমান্ত রয়েছে। এটি জার্মানির অন্যতম জনবহুল শহরও।ছুরি হামলার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হার্বার্ট রেউল। তিনি সাংবাদিকদের বলেছেন, মানুষ হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। তবে হামলার কারণ সম্পর্কে তিনি কিছু জহানাতে পারেননি।জার্মানিতে প্রাণঘাতি ছুরি ও বন্দুক হামলার ঘটনা বেশ বিরল। সবশেষ ছুরি হামলার ঘটনাটি ঘটেছিল গত জুনে। সে সময় ম্যানহেইম শহরে ডানপন্থিদের বিক্ষোভের সময় ছুরি হামলায় ২৯ বছর বয়সী তরুণ এক পুলিশ সদস্য মারা যান।এর আগে ২০২১ সালে জার্মানির একটি ট্রেনে ছুরি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছিলেন।সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২৪ আগস্ট ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জার্মানিতে ছুরি হামলায় ৩ জন নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জার্মানিতে ছুরি হামলায় ৩ জন নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন
[ad_1] বার্লিন, ২৪ আগস্ট – জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর সোলিংজেনে একটি উৎসবে ছুরিকাঘাতে তিনজন নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন চারজন। স্থানীয় সময় শুক্রবার রাতে ওই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।হামলাকারী একজনই ছিল বলে জানা গেছে। তবে তাকে ধরতে পারেনি পুলিশ। হতাহতের এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন সোলিনেজের মেয়র টিম-অলিভার কার্জবাখ।এক বার্তায় তিনি বলেছেন, “আমাদের শহরে হামলার এই ঘটনা আমার হৃদয় ভেঙ্গে দিয়েছে। আমরা যাদেরকে হারিয়েছি, তাদের জন্য আমার চোখে জল আসছে। আহতদের জন্য আমি সমবেদনা জানাচ্ছি।”পুলিশ বলছে, সোলিনজেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে।মেয়রের বার্তায় বলা হয়েছে, শহরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিপণী বিতান প্রাঙ্গণে উন্মুক্ত ব্যান্ড কনসার্টে হামলার ঘটনাটি ঘটে।উত্তর রাইন-ওয়েস্টফেলিয়া রাজ্যের শহরটির সঙ্গে নেদারল্যান্ডসের সীমান্ত রয়েছে। এটি জার্মানির অন্যতম জনবহুল শহরও।ছুরি হামলার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হার্বার্ট রেউল। তিনি সাংবাদিকদের বলেছেন, মানুষ হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। তবে হামলার কারণ সম্পর্কে তিনি কিছু জহানাতে পারেননি।জার্মানিতে প্রাণঘাতি ছুরি ও বন্দুক হামলার ঘটনা বেশ বিরল। সবশেষ ছুরি হামলার ঘটনাটি ঘটেছিল গত জুনে। সে সময় ম্যানহেইম শহরে ডানপন্থিদের বিক্ষোভের সময় ছুরি হামলায় ২৯ বছর বয়সী তরুণ এক পুলিশ সদস্য মারা যান।এর আগে ২০২১ সালে জার্মানির একটি ট্রেনে ছুরি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছিলেন।সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২৪ আগস্ট ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×