হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ছাত্রদের “খেয়ে ফেলার” হুমকি দেওয়া ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর সশস্ত্র হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামী হলদিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন’কে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর ২০২৪) মধ্যরাতে উপজেলার মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মুসলিম (৩০), হলদিয়াপালং ইউপির ১নং ওয়ার্ড এর বাসিন্দা মোহাম্মদ সাহাব উদ্দিনের পুত্র।

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম চৌধুরী জানিয়েছেন, সাধারণ শিক্ষার্থীদের উপর দেশী-বিদেশি অস্ত্র ও বিস্ফোরক ইত্যাদি দিয়ে অমানুষিক নির্যাতন, মারধর, দমন-নিপীড়নসহ বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে মুসলিমের বিরুদ্ধে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, গত ০৫ আগস্ট ২০২৪ তারিখে স্বৈরাশার শেখ হাসিনার সরকার পতনের পর আন্দোলনকারী ছাত্রদের উপর নির্যাতন, দমন-নিপীড়ন ও হামলার সুষ্ঠু বিচারের স্বার্থে উখিয়া থানায় একটি মামলা রুজু করা হয়, যার মামলা নং ২৪/৫০০, তাং ২১/০৮/২০২৪, ধারা-১৪৭/১৪৯/৪৪৭/৪৩৬/৪২৭/৩৪ পেনাল কোড ১৮৬০, তৎসহ 3/4 The Explosive Substances Act 1908.। তার বিরুদ্ধে একাধিক বিয়েসহ নারী কেলেঙ্কারির ঘটনা রয়েছে বলে স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ছাত্রদের “খেয়ে ফেলার” হুমকি দেওয়া ছাত্রলীগ নেতা গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ছাত্রদের “খেয়ে ফেলার” হুমকি দেওয়া ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর সশস্ত্র হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামী হলদিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন'কে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর ২০২৪) মধ্যরাতে উপজেলার মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মুসলিম (৩০), হলদিয়াপালং ইউপির ১নং ওয়ার্ড এর বাসিন্দা মোহাম্মদ সাহাব উদ্দিনের পুত্র। র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম চৌধুরী জানিয়েছেন, সাধারণ শিক্ষার্থীদের উপর দেশী-বিদেশি অস্ত্র ও বিস্ফোরক ইত্যাদি দিয়ে অমানুষিক নির্যাতন, মারধর, দমন-নিপীড়নসহ বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে মুসলিমের বিরুদ্ধে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। জানা গেছে, গত ০৫ আগস্ট ২০২৪ তারিখে স্বৈরাশার শেখ হাসিনার সরকার পতনের পর আন্দোলনকারী ছাত্রদের উপর নির্যাতন, দমন-নিপীড়ন ও হামলার সুষ্ঠু বিচারের স্বার্থে উখিয়া থানায় একটি মামলা রুজু করা হয়, যার মামলা নং ২৪/৫০০, তাং ২১/০৮/২০২৪, ধারা-১৪৭/১৪৯/৪৪৭/৪৩৬/৪২৭/৩৪ পেনাল কোড ১৮৬০, তৎসহ 3/4 The Explosive Substances Act 1908.। তার বিরুদ্ধে একাধিক বিয়েসহ নারী কেলেঙ্কারির ঘটনা রয়েছে বলে স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×