হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাবরাং টুরিজম পার্কের ভূমি উন্নয়নে ১৮১ কোটি টাকা ব্যয় বরাদ্দ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১১ মার্চ ২০২২, ০৬:২৭ অপরাহ্ন

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ২৮১৬ কোটি টাকা ব্যয়ে ১৩টি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে বলে জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর মধ্যে ১৮১ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় ‘সাবরাং টুরিজম পার্ক’ এর ভূমি উন্নয়নের অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায়ি এই অনুমোদন দেয়া হয়।

এছাড়া, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিদ্যমান রানওয়ে ও টেক্সিওয়ের শক্তি বৃদ্ধিকরণ প্রকল্পের পূর্ত কাজের ভেরিয়েশনসহ সংশোধিত চুক্তিমূল্য ৩৮০ টাকা নির্ধারণের অনুমোদন দেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

এছাড়াও ১৩৭ কোটি টাকা ব্যয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি ১০ তলা প্রশাসনিক ভবন নির্মাণের পূর্ত কাজ, ১০২ কোটি টাকায় ৬ তলা বিশিষ্ট লাইব্রেরি ভবন নির্মাণ ও ১১৯ কোটি টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট একটি স্পোর্টস কমপ্লেক্স ভবন নির্মাণের পূর্ত কাজের অনুমোদন দিয়েছে কমিটি।

আরও পড়ুন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসসহ ৩ খেলায় নিয়মিত অনুশীলনের নির্দেশ

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

সাবরাং টুরিজম পার্কের ভূমি উন্নয়নে ১৮১ কোটি টাকা ব্যয় বরাদ্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাবরাং টুরিজম পার্কের ভূমি উন্নয়নে ১৮১ কোটি টাকা ব্যয় বরাদ্দ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১১ মার্চ ২০২২, ০৬:২৭ অপরাহ্ন
Print Image
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ২৮১৬ কোটি টাকা ব্যয়ে ১৩টি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে বলে জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর মধ্যে ১৮১ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় ‘সাবরাং টুরিজম পার্ক’ এর ভূমি উন্নয়নের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায়ি এই অনুমোদন দেয়া হয়। এছাড়া, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিদ্যমান রানওয়ে ও টেক্সিওয়ের শক্তি বৃদ্ধিকরণ প্রকল্পের পূর্ত কাজের ভেরিয়েশনসহ সংশোধিত চুক্তিমূল্য ৩৮০ টাকা নির্ধারণের অনুমোদন দেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এছাড়াও ১৩৭ কোটি টাকা ব্যয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি ১০ তলা প্রশাসনিক ভবন নির্মাণের পূর্ত কাজ, ১০২ কোটি টাকায় ৬ তলা বিশিষ্ট লাইব্রেরি ভবন নির্মাণ ও ১১৯ কোটি টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট একটি স্পোর্টস কমপ্লেক্স ভবন নির্মাণের পূর্ত কাজের অনুমোদন দিয়েছে কমিটি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×