হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রণবীরের ‘রামায়ণ’ ছবিতে অমিতাভ বচ্চন! কোন চরিত্রে অভিনয় করছেন?

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ১০ সেপ্টম্বর – রণবীর কাপুরের ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের উৎসাহের অন্ত নেই। এবার বড় চমক- নীতেশ তিওয়ারি পরিচালিত এই সিনেমায় যুক্ত হচ্ছেন বিগবি অমিতাভ বচ্চন। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। শোনা যাচ্ছে, রণবীরকেও এই সিনেমায় দ্বৈত ভূমিকায় দেখা যেতে পারে।

কাঁধ পর্যন্ত লম্বা চুল। খালি গায়ে মেরুণ-সোনালী পাড়ের উত্তরীয়। আর তার সঙ্গে মানানসই ধুতি। ‘রামায়ণ’-এর সেটে এভাবে রামচন্দ্র হয়ে উঠেছিলেন রণবীর। তার পাশে সীতা হিসেবে সাই পল্লবীর মুখে ছিল স্মিত হাসি। শুটিংয়ের সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তাতেই সিনেমা নিয়ে দর্শকদের উৎসাহ বেড়ে যায়।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

এবারে জল্পনা, রণবীর-সাইয়ের এই সিনেমায় জটায়ুর চরিত্রে কণ্ঠ দেবেন বিগবি। জটায়ুর এই চরিত্রটি আসলে ভিজ্যুয়াল এফেক্টের মাধ্যমে তৈরি করা হবে। তার নেপথ্যেই হয়তো অমিতাভের কণ্ঠ শোনা যাবে।

সিনেমায় রাবণের চরিত্রে অভিনয় করছেন ‘কেজিএফ’ খ্যাত দক্ষিণী স্টার যশ। এখনও পর্যন্ত যা খবর, সেই অনুযায়ী দশরথের ভূমিকায় দেখা যাবে অরুণ গোভিলকে। কৈকেয়ীর চরিত্রে অভিনয় করছেন লারা দত্ত।

রণবীরের ওয়ার্ক ক্যালেন্ডারের আগামী ডেটগুলো নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমার জন্যই দেওয়া। রামের চরিত্রে অভিনয় করার জন্য নাকি অনেকদিন ধরেই মাছ-মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন রণবীর। তার মধ্যেই চলছে কড়া শরীরচর্চা। যাতে এই চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারেন তার জন্য তিরন্দাজিও শিখেছেন রণবীর। এদিকে রটনা, শুধু রামচন্দ্র নয় নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ রণবীর কাপুরকে পরশুরামের চরিত্রেও দেখা যাবে। আর সেই লুক রামের থেকে একেবারেই আলাদা হবে।

আইএ/ ১০ সেপ্টেম্বর ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::রণবীরের ‘রামায়ণ’ ছবিতে অমিতাভ বচ্চন! কোন চরিত্রে অভিনয় করছেন? first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

রণবীরের ‘রামায়ণ’ ছবিতে অমিতাভ বচ্চন! কোন চরিত্রে অভিনয় করছেন?

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রণবীরের ‘রামায়ণ’ ছবিতে অমিতাভ বচ্চন! কোন চরিত্রে অভিনয় করছেন?

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১০ সেপ্টম্বর – রণবীর কাপুরের ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের উৎসাহের অন্ত নেই। এবার বড় চমক- নীতেশ তিওয়ারি পরিচালিত এই সিনেমায় যুক্ত হচ্ছেন বিগবি অমিতাভ বচ্চন। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। শোনা যাচ্ছে, রণবীরকেও এই সিনেমায় দ্বৈত ভূমিকায় দেখা যেতে পারে। কাঁধ পর্যন্ত লম্বা চুল। খালি গায়ে মেরুণ-সোনালী পাড়ের উত্তরীয়। আর তার সঙ্গে মানানসই ধুতি। ‘রামায়ণ’-এর সেটে এভাবে রামচন্দ্র হয়ে উঠেছিলেন রণবীর। তার পাশে সীতা হিসেবে সাই পল্লবীর মুখে ছিল স্মিত হাসি। শুটিংয়ের সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তাতেই সিনেমা নিয়ে দর্শকদের উৎসাহ বেড়ে যায়। এবারে জল্পনা, রণবীর-সাইয়ের এই সিনেমায় জটায়ুর চরিত্রে কণ্ঠ দেবেন বিগবি। জটায়ুর এই চরিত্রটি আসলে ভিজ্যুয়াল এফেক্টের মাধ্যমে তৈরি করা হবে। তার নেপথ্যেই হয়তো অমিতাভের কণ্ঠ শোনা যাবে। সিনেমায় রাবণের চরিত্রে অভিনয় করছেন ‘কেজিএফ’ খ্যাত দক্ষিণী স্টার যশ। এখনও পর্যন্ত যা খবর, সেই অনুযায়ী দশরথের ভূমিকায় দেখা যাবে অরুণ গোভিলকে। কৈকেয়ীর চরিত্রে অভিনয় করছেন লারা দত্ত। রণবীরের ওয়ার্ক ক্যালেন্ডারের আগামী ডেটগুলো নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমার জন্যই দেওয়া। রামের চরিত্রে অভিনয় করার জন্য নাকি অনেকদিন ধরেই মাছ-মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন রণবীর। তার মধ্যেই চলছে কড়া শরীরচর্চা। যাতে এই চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারেন তার জন্য তিরন্দাজিও শিখেছেন রণবীর। এদিকে রটনা, শুধু রামচন্দ্র নয় নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ রণবীর কাপুরকে পরশুরামের চরিত্রেও দেখা যাবে। আর সেই লুক রামের থেকে একেবারেই আলাদা হবে। আইএ/ ১০ সেপ্টেম্বর ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::রণবীরের ‘রামায়ণ’ ছবিতে অমিতাভ বচ্চন! কোন চরিত্রে অভিনয় করছেন? first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×