টরন্টো, ১৭ নভেম্বর- কানাডার আবাসন ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশি রিয়েলটরস ইন কানাডা মহান এক উদ্যোগ গ্রহণ করেছে। এখন থেকে প্রতি বছর বৃহত্তর টরন্টোর দুইজন কৃতী শিক্ষার্থীকে এককালীন নগদ অর্থ প্রদান করে উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহ প্রদান করা হবে। এক্ষেত্রে কৃতী শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড অনুযায়ী সর্ব্বোচ্চ নম্বর প্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে।
এছাড়া বাংলাদেশের অসচ্ছল পরিবারের ৮ বিভাগের ৮ জন শিক্ষার্থীকে বিশেষ অনুদান প্রদানের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ
শিক্ষার্থী অথবা অভিবাবকরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে উল্লেখিত ইমেইলে (info@bangladeshirealtors.canada.ca) যোগাযোগ করতে বলা হয়েছে।
আগামী ১৬ ডিসেম্বর টরন্টোর দ্য ইষ্টেট ব্যাঙ্কুয়েট এন্ড ইভেন্ট সেন্টারে সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হবে।
আইএ/ ১৭ নভেম্বর ২০২৩
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::বাংলাদেশি রিয়েলটরস ইন কানাডার স্কলারশিপ প্রোগ্রাম first appeared on DesheBideshe.




মন্তব্য করুন