হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফতুল্লায় সাবেক ডিবি প্রধান হারুনসহ ১১ জনের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২ অক্টোবর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন


নারায়ণগঞ্জ, ০২ অক্টোবর – নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদা দাবি ও মারধরের ঘটনায় সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ মামলায় আরও পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে শাহ আলম নামে এক ব্যবসায়ী বাদী হয়ে মামলার আবেদন করলে আদালতের নির্দেশে ফতুল্লা থানায় মামলাটি দায়ের করা হয়।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

মামলার বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, আদালতের নির্দেশে মামলাটি গ্রহণ করা হয়েছে।

মামলায় কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ পলাশ (৫৩), মো. মোকারিম (৫২), শাহাদৎ হোসেন সেন্টু (৪৭), মো. হারুন অর রশিদসহ (৪৮) আরও ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর ব্যবসায়িক কাজে যাওয়ার সময় পিস্তল ঠেকিয়ে বাদীর সঙ্গে থাকা নগদ ২০ লাখ টাকাসহ জরুরি কাগজপত্র ছিনিয়ে নেন অভিযুক্তরা। এ সময় তারা তাকে অপহরণ করে আলীগঞ্জে মোকারিমের অফিসে নিয়ে যান। এ সময় তাকে মারধর করে ১০টি অলিখিত চেকের পাতা ও স্ট্যাম্পে সই নিয়ে নেওয়া হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামিরা অজ্ঞাত আরও অনেকের সহায়তায় প্রায় সাত কোটি পাঁচ লাখ টাকার সম্পত্তি আত্মসাৎ করে নেন। হারুন অর রশিদ পুলিশ কর্মকর্তা হওয়ায় এতদিন মামলা দায়ের করতে পারেননি বাদী।

এর আগে আরেক ভুক্তভোগী শাহীন আল মামুন বাদী হয়ে গত ২৮ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় ৭ জনের নাম উল্লেখসহ আরও ৫-৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০২ অক্টোবর ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ফতুল্লায় সাবেক ডিবি প্রধান হারুনসহ ১১ জনের first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ফতুল্লায় সাবেক ডিবি প্রধান হারুনসহ ১১ জনের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফতুল্লায় সাবেক ডিবি প্রধান হারুনসহ ১১ জনের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নারায়ণগঞ্জ, ০২ অক্টোবর – নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদা দাবি ও মারধরের ঘটনায় সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ মামলায় আরও পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে শাহ আলম নামে এক ব্যবসায়ী বাদী হয়ে মামলার আবেদন করলে আদালতের নির্দেশে ফতুল্লা থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, আদালতের নির্দেশে মামলাটি গ্রহণ করা হয়েছে। মামলায় কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ পলাশ (৫৩), মো. মোকারিম (৫২), শাহাদৎ হোসেন সেন্টু (৪৭), মো. হারুন অর রশিদসহ (৪৮) আরও ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর ব্যবসায়িক কাজে যাওয়ার সময় পিস্তল ঠেকিয়ে বাদীর সঙ্গে থাকা নগদ ২০ লাখ টাকাসহ জরুরি কাগজপত্র ছিনিয়ে নেন অভিযুক্তরা। এ সময় তারা তাকে অপহরণ করে আলীগঞ্জে মোকারিমের অফিসে নিয়ে যান। এ সময় তাকে মারধর করে ১০টি অলিখিত চেকের পাতা ও স্ট্যাম্পে সই নিয়ে নেওয়া হয়। এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামিরা অজ্ঞাত আরও অনেকের সহায়তায় প্রায় সাত কোটি পাঁচ লাখ টাকার সম্পত্তি আত্মসাৎ করে নেন। হারুন অর রশিদ পুলিশ কর্মকর্তা হওয়ায় এতদিন মামলা দায়ের করতে পারেননি বাদী। এর আগে আরেক ভুক্তভোগী শাহীন আল মামুন বাদী হয়ে গত ২৮ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় ৭ জনের নাম উল্লেখসহ আরও ৫-৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সূত্র: ঢাকা পোস্ট আইএ/ ০২ অক্টোবর ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ফতুল্লায় সাবেক ডিবি প্রধান হারুনসহ ১১ জনের first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×