হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশে আসা-যাওয়ায় সাকিবের বাধা থাকার কথা নয়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৩ অক্টোবর – আজ (রোববার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় সাকিবের দেশে আসা কিংবা খেলা শেষে দেশত্যাগ নিয়ে তার কাছে জানতে চাওয়া হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘দেশে আসা কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা তো থাকার কথা নয়। আমি যতটুকু জানি। আর আইনের বিষয়টা আইন মন্ত্রণালয় ব্যাখ্যা করতে পারবে। আমি বিশেষজ্ঞও না কিংবা আইন মন্ত্রণালয়ের দায়িত্বেও না।’

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

বিষয়টি নিয়ে আইন মন্ত্রণালয়ের সঙ্গে কোনো কথা হয়েছে কি না এমন প্রশ্নে ক্রীড়া উপদেষ্টার জবাব, ‘আইন মন্ত্রণালয়ের সঙ্গে আমাদেরও কথা হয়েছে। আসিফ নজরুল (আইন উপদেষ্টা) স্যার ইতোমধ্যে বলেছেন সংশ্লিষ্টতা না পেলে প্রাথমিক তদন্তেই যে মামলা হয়েছে, ওখান থেকে নাম বাদ পড়ে যাবে।’

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের দেয়ালে সাকিবকে নিয়ে হয়েছে গ্রাফিতি এ নিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘রাষ্ট্রের জায়গা থেকে প্রত্যেক নাগরিকেরই নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব। ক্রিকেট দলেরও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সেটা আমরা নিশ্চিত করব এবং আমি মনে করি যে আবেগের একটা জায়গা অবশ্যই আছে। যেহেতু বড় একটা আন্দোলন হয়েছে এবং সাকিবের আগের ফ্যাসিবাদী সরকারের সঙ্গে জড়িত ছিলেন। যেটা উনি ক্লিয়ারেন্স দিয়েছেন উনার পোস্টে। তারপরও কিছু ইমোশন রয়ে গেছে। যৌক্তিক কিংবা অযৌক্তিক ওই প্রশ্নে যাব না। সেটা অন্য বিতর্ক।’

প্রসঙ্গত, আগামী ১৬ অক্টোবর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ আসবে দক্ষিণ আফ্রিকা। ২১ অক্টোবর মিরপুরে হবে সিরিজের প্রথম টেস্ট। সেই টেস্ট খেলে ফরম্যাটটিকে বিদায় জানাতে চান সাকিব। তবে তার দেশে আসার বিষয়টি আপাতত আইন মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে বলে মনে হচ্ছে ক্রীড়া উপদেষ্টার মন্তব্যের পর। সিরিজের দ্বিতীয় টেস্ট ২৯ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশে আসা-যাওয়ায় সাকিবের বাধা থাকার কথা নয়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশে আসা-যাওয়ায় সাকিবের বাধা থাকার কথা নয়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ অক্টোবর – আজ (রোববার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় সাকিবের দেশে আসা কিংবা খেলা শেষে দেশত্যাগ নিয়ে তার কাছে জানতে চাওয়া হয়।সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘দেশে আসা কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা তো থাকার কথা নয়। আমি যতটুকু জানি। আর আইনের বিষয়টা আইন মন্ত্রণালয় ব্যাখ্যা করতে পারবে। আমি বিশেষজ্ঞও না কিংবা আইন মন্ত্রণালয়ের দায়িত্বেও না।’বিষয়টি নিয়ে আইন মন্ত্রণালয়ের সঙ্গে কোনো কথা হয়েছে কি না এমন প্রশ্নে ক্রীড়া উপদেষ্টার জবাব, ‘আইন মন্ত্রণালয়ের সঙ্গে আমাদেরও কথা হয়েছে। আসিফ নজরুল (আইন উপদেষ্টা) স্যার ইতোমধ্যে বলেছেন সংশ্লিষ্টতা না পেলে প্রাথমিক তদন্তেই যে মামলা হয়েছে, ওখান থেকে নাম বাদ পড়ে যাবে।’মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের দেয়ালে সাকিবকে নিয়ে হয়েছে গ্রাফিতি এ নিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘রাষ্ট্রের জায়গা থেকে প্রত্যেক নাগরিকেরই নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব। ক্রিকেট দলেরও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সেটা আমরা নিশ্চিত করব এবং আমি মনে করি যে আবেগের একটা জায়গা অবশ্যই আছে। যেহেতু বড় একটা আন্দোলন হয়েছে এবং সাকিবের আগের ফ্যাসিবাদী সরকারের সঙ্গে জড়িত ছিলেন। যেটা উনি ক্লিয়ারেন্স দিয়েছেন উনার পোস্টে। তারপরও কিছু ইমোশন রয়ে গেছে। যৌক্তিক কিংবা অযৌক্তিক ওই প্রশ্নে যাব না। সেটা অন্য বিতর্ক।’প্রসঙ্গত, আগামী ১৬ অক্টোবর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ আসবে দক্ষিণ আফ্রিকা। ২১ অক্টোবর মিরপুরে হবে সিরিজের প্রথম টেস্ট। সেই টেস্ট খেলে ফরম্যাটটিকে বিদায় জানাতে চান সাকিব। তবে তার দেশে আসার বিষয়টি আপাতত আইন মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে বলে মনে হচ্ছে ক্রীড়া উপদেষ্টার মন্তব্যের পর। সিরিজের দ্বিতীয় টেস্ট ২৯ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×