শহিদ রুবেল::
কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অভিযানে মিয়ানমার থেকে বাংলাদেশে চোরাচালানের সময় ১০টি বার্মিজ গরু আটক করা হয়েছে।
১৪ অক্টোবর সকাল ৮টার দিকে বাংলাদেশ-মায়ানমার সীমান্তবর্তী রেজুআমতলী বিওপির একটি টহলদল কচুবুনিয়া ড্রাগন বাগান এলাকায় অভিযান চালায়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী জানান, সীমান্ত পিলার-৩৯ থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চোরাকারবারীরা গরুগুলো আনছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা গরুগুলো ফেলে পালিয়ে যায়। এইসময় ১০টি বার্মিজ গরু আটক করা হয়েছে।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
তিনি জানান, আটককৃত গরুগুলোর মালিকানা এখনও নিশ্চিত করা যায়নি। চোরাকারবারীদের সনাক্ত করার জন্য গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করছে।




মন্তব্য করুন