হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রয়োজন হলে আহতদের চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৫ অক্টোবর – গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা শেষে পুনর্বাসন করার লক্ষ্যে যোগ্যতা অনুযায়ী তাদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে (এনআইটিওআর) আহতদের দেখার পর এ আশ্বাস তিনি।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

সাংবাদিকদের তিনি বলেন, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে, যতদিন প্রয়োজন ততদিন সহায়তা অব্যাহত থাকবে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসাবে তাদের যোগ্যতার ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের জন্য চাকরির নিয়োগ নিশ্চিত করবে। আমরা এ-ও সিদ্ধান্ত নিয়েছি যে, আমাদের চিকিৎসকরা যদি মনে করেন এখানে চিকিৎসা করা সম্ভব নয়, আমরা তাদের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করব।

ছাত্র-নেতৃত্বাধীন জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নির্মম দমন-পীড়নের শিকার হয় শত শত সাধারণ মানুষ, আহতদের অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রয়োজন হলে আহতদের চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রয়োজন হলে আহতদের চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ অক্টোবর – গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা শেষে পুনর্বাসন করার লক্ষ্যে যোগ্যতা অনুযায়ী তাদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে (এনআইটিওআর) আহতদের দেখার পর এ আশ্বাস তিনি।সাংবাদিকদের তিনি বলেন, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে, যতদিন প্রয়োজন ততদিন সহায়তা অব্যাহত থাকবে।পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসাবে তাদের যোগ্যতার ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের জন্য চাকরির নিয়োগ নিশ্চিত করবে। আমরা এ-ও সিদ্ধান্ত নিয়েছি যে, আমাদের চিকিৎসকরা যদি মনে করেন এখানে চিকিৎসা করা সম্ভব নয়, আমরা তাদের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করব।ছাত্র-নেতৃত্বাধীন জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নির্মম দমন-পীড়নের শিকার হয় শত শত সাধারণ মানুষ, আহতদের অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×